চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুঞ্জয়-রনির অভিষেক, ফিরলেন মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ১৪, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
দুই অভিষিক্ত: বাঁয়ে মৃত্যুঞ্জয়, ডানে রনি

দুই অভিষিক্ত: বাঁয়ে মৃত্যুঞ্জয়, ডানে রনি

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয়টিতে তিনশ পেরোনো রানতাড়া করে দারুণ জয় তোলে বাংলাদেশ। এবার আইরিশদের হোয়াইটওয়াশের পালা। শেষ ম্যাচে টসে জিতে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবির্নে তামিম ইকবালের দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।

ইংল্যান্ডের চেমসফোর্ডে রোববার বিকেলে সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তিন পরিবর্তন নিয়ে নেমেছে টিম টাইগার্স। দুজনের হল অভিষেক, লাল-সবুজ জার্সিতে প্রথমবার নামলেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও রনি তালুকদারের প্রথম সুযোগ এলো ওয়ানডেতে।

চোটের কারণে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম থাকছেন একাদশের বাইরে। ২১ বর্ষী বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় ও ৩২ বর্ষী ডানহাতি ব্যাটার রনির ওয়ানডেতে অভিষেক হল। সঙ্গে ফিরেছেন পেসার মোস্তাফিজুর রহমান।

২০১০ সালের পর ওয়ানডেতে আইরিশদের বিপক্ষে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি বাংলাদেশ। তাদের বিপক্ষে ১৫ বারের দেখায় ১০ জয়ের বিপরীতে দুই ওয়ানডেতে হার আছে টাইগারদের। বাকি তিন ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রনি তালুকদার, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন ও হাসান মাহমুদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আয়ারল্যান্ডইংল্যান্ডচেমসফোর্ডতামিমবাংলাদেশব্যালবির্নেমৃত্যুঞ্জয়মোস্তাফিজরনিলিড স্পোর্টসশান্তসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT