আন্তর্জাতিক

আলোচনা অব্যাহত রাখতে হলে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে: ইরান

ইসরায়েল ও ইরানের প্রতীকী হাতের আঙুলের সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল ও ইরানের প্রতীকী হাতের আঙুলের সংঘর্ষের ছবি, যা আন্তর্জাতিক সম্পর্কের সংকেত দেয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পরমাণু বিষয়ক আলোচনা অব্যাহত রাখতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আগে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

বিবিসি জানিয়েছে, গতকাল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হওয়ার কথা থাকলেও ইরান সেটি বাতিল করে। ইরান বলছে, বর্তমান পরিস্থিতিতে আলোচনা চালিয়ে যাওয়া ‘অর্থহীন’। কেননা, ইসরায়েলি হামলার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে মনে করেন দেশটির নেতারা।

ইসমাইল বাঘাই বলেছেন, ইরান সব সময় জোর দিয়ে বলে আসছে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু ইসরায়েল সেটি প্রত্যাখ্যান করেছে।

এখন ইরানের পার্লামেন্ট পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিলে, সেটি  অবশ্যই পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

বিষয়:ইরান ইসরাইল-ইরান সংঘাত ইসরায়েল পারমাণবিক কর্মসূচি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…