ইরানের নতুন সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মোহসেন রেজায়ী বলেছেন, পারমাণবিক ইস্যুতে ইরান কারও সঙ্গে আলোচনা করবে না এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা উচিত।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসনার বরাতে বলা হয়েছে, বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার এবং বর্তমানে ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য মোহসেন রেজায়ী সতর্ক করে বলেন, “হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ইরানের হাত থেকে বেরিয়ে গেলে শত্রুপক্ষ আবারও এটিকে ইরান ও এর জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে”।
তিনি বলেন, “ইরান চায় প্রতিটি অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে ওই অঞ্চলের দেশগুলো নিজেরাই এবং বিদেশি বাহিনী—তা আমেরিকান হোক বা ইউরোপীয় তাদের সংশ্লিষ্ট অঞ্চল ত্যাগ করা উচিত”।
এর আগে মোহসেন রেজায়ী এক কঠোর বক্তব্যে বলেন, ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং “আমাদের আঙুল ট্রিগারের ওপর রয়েছে”।








