চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবাইয়ের বুর্জ খলিফার কাছে বিস্ফোরণ ও কালো ধোঁয়া, ভিডিও ভাইরাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে দুবাইয়ের বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার কাছে বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ভবনটির নিকটবর্তী এলাকায় বিস্ফোরণ ও কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বুর্জ খলিফার আশপাশে একটি ইরানি ড্রোন দেখা যাওয়ার পরপরই দূরে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। তবে আইকনিক এই অট্টালিকাটি সরাসরি হামলার লক্ষ্যবস্তু ছিল কিনা বা এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। দিনের শুরুতে শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের পর ভবনটি খালি করে দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

৮২৮ মিটার উচ্চতার বুর্জ খলিফা দুবাইয়ের কেন্দ্রস্থলে অবস্থিত। প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই স্থাপনাটি প্রতিবছর লাখো পর্যটককে আকর্ষণ করে। বুর্জ খলিফার ১২৪, ১২৫ ও ১৪৮ তলার অবজারভেশন ডেকে ভিড় করেন দর্শনার্থীরা। ভবনটির মূল কাঠামো নির্মাতা প্রতিষ্ঠান ইমার প্রপার্টিজ প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলারে বিমাকৃত করেছে। পৃথকভাবে অ্যাপার্টমেন্ট, হোটেল ও অফিসের বিমা করেছেন সংশ্লিষ্ট মালিকরা।

দুবাইয়ে একাধিক বিস্ফোরণ

দিনের শুরুতে দুবাইয়ের আইকনিক পাম জুমেইরাহ এলাকায় একটি বিস্ফোরণের খবর পাওয়া যায়। কৃত্রিম দ্বীপটিতে একটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। স্থানীয়রা বিস্ফোরণের পর একাধিক বিকট শব্দ শোনার কথা জানান।

Reneta

বার্তা সংস্থা এজেন্স ফ্রান্স প্রেসকে এক প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখেছেন।

দুবাই মিডিয়া অফিস জানায়, ঘটনায় চারজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কর্তৃপক্ষ বাসিন্দা ও পর্যটকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে না দেওয়ার অনুরোধ করেছে।

এদিকে, নেক্সটা টিভিতে প্রকাশিত আরেকটি ভিডিওতে একটি শাহেদ ড্রোনকে আঘাত হানতে দেখা যায়। বিস্ফোরণের পর আগুনের শিখা আকাশে উঠতে দেখা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬দুবাইবুর্জ খলিফামধ্যপ্রাচ্যে
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT