আন্তর্জাতিক

অন্তত ছয় মাস তীব্র যুদ্ধ চালানোর সক্ষমতা আছে ইরানের: আইআরজিসি

অন্তত ছয় মাস তীব্র যুদ্ধ চালানোর সক্ষমতা আছে ইরানের: আইআরজিসি

ছবি: সংগৃহীত

বর্তমান পরিস্থিতিতে একই মাত্রার তীব্র সংঘাত অন্তত ছয় মাস ধরে চালিয়ে যাওয়ার সামর্থ্য ইরানের রয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতিতে চলা এই তীব্র যুদ্ধ কমপক্ষে ছয় মাস অব্যাহত রাখার সক্ষমতা রাখে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নাইনির এই বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মূল্যায়নের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অত্যন্ত সফল হয়েছে।

চলতি সপ্তাহে তিনি বলেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ব্যবধানে এগিয়ে রয়েছে এবং ইরানের ‘শয়তানি সাম্রাজ্য’ প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আইআরজিসি ইরানের অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠান। সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি রাজনীতি, শিক্ষা ও অর্থনীতিসহ বিভিন্ন খাতেও সংস্থাটির উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।

বিষয়:আইআরজিসি ইরান ইসলামী বিপ্লবী গার্ড কোর ইরান যুদ্ধ ২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…