চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলুদে আমির কন্যার মেকআপ ছাড়া লুক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

দীর্ঘ দিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে আমির খান এবং রীনা দত্তের মেয়ে ইরা খান। দুই পরিবারের উপস্থিতিতে বুধবার মারাঠি রীতি মেনে চারহাত এক হবে এই জুটির।

এর আগের দিন মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে আমিরের বাড়িতে হয়েছে ইরার গায়ে হলুদের অনুষ্ঠান। যেখানে রিনা দত্ত থেকে ইরার সৎ মা কিরণ রাও সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল হ্যান্ডেলে। যেখানে দেখা মিলেছে বর-কনের ছবিও।

এদিন রাতে হবু স্ত্রী ইরার সঙ্গে একাধিক রোম্যান্টিক ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন নূপুর। সেখানে দেখা গিয়েছে, এক অপরকে খাবার খাইয়ে দিচ্ছেন তারা। যার ক্যাপশনে নূপুর লিখেছেন, ‘তোমার বাগদত্তা হিসেবে আর একটা দিন..। আমি তোমাকে অনেক ভালোবাসি’।

Banglabid

এদিন টুকটুকে লাল শাড়িতে বেশ সাধারণ সাজেই দেখা মিলেছে ইরার। বলা যায়, প্রায় নো-মেকআপ লুকেই দেখা মিলেছে আমির কন্যার। অন্যদিকে, লাল কুর্তার সঙ্গে সোনালি জ্যাকেট এবং কালো পাজামা পরেছেন নূপুর। হলুদের অনুষ্ঠান ছাড়াও এদিন রাতে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ইরার মেহেদি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও বুধবার (৩ জানুয়ারি) সকালে বসেছে ইরার জমজমাট সংগীতের আসর। রাতে বিয়ে। বিয়ের আসর মুম্বাইয়ের বান্দ্রার অভিজাত পাঁচতারা হোটেল তাজ ল্যান্ডস এন্ডে বসবে। বিয়ের অনুষ্ঠানে সামিল হবে কাছের বন্ধু ও দুই পরিবারের সদস্যরা।

ইরা আর নূপুরের বিয়ের রিসেপশন পার্টির একটি মুম্বাইতে এবং অপরটি জয়পুরে হবে। মুম্বাইয়ের রিসেপশনে বলিউড তারকাদের মেলা বসতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

Reneta

সূত্র: হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির কন্যাআমির খানইরা খানবিয়েহলুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আফ্রিদির বিশ্রাম নিয়ে বিস্ফোরক মন্তব্য ওয়াসিমের, বিস্মিত ওয়াকার

পরবর্তী

ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন সালমান

পরবর্তী
সালমানের ছবি, বাংলাদেশি সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন সালমান

নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়ক হয়ে টি-টুয়েন্টিতে ফিরলেন উইলিয়ামসন, বিশ্রামে রাচীন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT