চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমির কন্যার বিয়ের অনুষ্ঠান শুরু!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

২০২৪ সালের ৩ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন বলিউড সুপারস্টার আমির খান কন্যা ইরা খান। যেখানে উপস্থিত থাকবেন শুধুই দুই পরিবারের সদস্যরা। তবে বিয়ের প্রায় দুই মাস সময় হাতে থাকতেই ইতোমধ্যেই শুরু হয়ে গেছে আমির কন্যার প্রাক-বিবাহ নানান অনুষ্ঠান ও উৎসব।

কদিন আগেই কেলভান অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় ইরা-নূপুরের প্রাক-বিবাহ অনুষ্ঠান। সোমবার (৬ নভেম্বর) মহারাষ্ট্রীয় বিয়ের আরেক অনুষ্ঠান উদযাপন করলেন ইরা-নূপুরের পরিবার। যার বেশ কিছু ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন ইরা নিজেই।

এদিনের অনুষ্ঠানে লাল আর সোনালি পাড়ের শাড়িতে দেখা গেছে ইরাকে। কালো রঙের স্লিভলেস ব্লাউজের সঙ্গে কানে, গলায় ও মাথায় ছিল ফুলের অলঙ্কার। সঙ্গে কপালে লাল রঙের একটা ছোট্ট টিপ। অপরদিকে নূপুরের পরনে ছিল হলুদ কুর্তা-পাঞ্জাবী।

৩ জানুয়ারি হবে মূলত ইরা-নূপুরের আইনি বিয়ে, তারপর নবদম্পতি যাবে উদয়পুরে। সেখানে অগ্নিসাক্ষী রেখে এক হবে চার হাত। আমিরের ঘনিষ্ঠ সূত্রের মতে, ৮-১০ জানুয়ারি ৩ দিন ধরে চলবে বিয়ের নানান অনুষ্ঠান। মেহেন্দি থেকে সংগীত, হলুদ সবটাই হবে ধুমধাম করে। যেখানে নিমন্ত্রিত থাকবে শুধু বর ও কনের পরিবার, আর খুব কাছের বন্ধুরা।

বিয়ের আনুষ্ঠানিকতা সেরে একই বছরের ১৩ জানুয়ারি মুম্বাইয়ে জমকালো বিবাহ সংবর্ধনা অনুষ্ঠান সারবেন হবু নবদম্পতি। যেটি আমির ব্যক্তিগতভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের জন্য আয়োজন করবেন।

এর আগে ইরা জানিয়েছিলেন, ‘আমরা জানি যে আমরা ৩ জানুয়ারি বিয়ে করতে চাই, কিন্তু কোন বছর আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিইনি (হাসি!)। ৩ জানুয়ারি আমাদের জন্য খুব স্পেশাল, কারণ সেই তারিখেই আমরা প্রথম চুমু খেয়েছিলাম।’

Reneta

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির কন্যাআমির খানইরা খানপ্রেমবিয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি

জুন ১৫, ২০২৬

নতুন হিজরি বছরে নতুন কিসওয়ায় সজ্জিত হবে পবিত্র কাবা

জুন ১৫, ২০২৬

অরিজিতের পথে হাঁটছেন প্রীতম

জুন ১৫, ২০২৬

মেসিদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না ১৩ হাজার আর্জেন্টাইন

জুন ১৫, ২০২৬

প্রথম ম্যাচের আগে ‘ফ্লাইট জটিলতায়’ উরুগুয়ে

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT