ক্রিকেট

নিজের দাম জানতে চাইলেন পান্ট

বাংলাদেশি ক্রিকেটার বিশ্বকাপের ম্যাচে হাসিমুখে ব্যাট হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি ক্রিকেটার বিশ্বকাপের ম্যাচে ব্যাট হাতে হাসিমুখে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় বসবে আইপিএলের মেগা নিলাম। এবারের বড় আকর্ষণ ভারতের তারকা উইকেটরক্ষক-ব্যাটার রিশভ পান্ট। ইতিহাসের সব রেকর্ড ভেঙে ফেলতে পারেন বলে ধারণা সাবেকদের। সেসব আলোচনার মাঝেই আইপিএল নিলামে নিজের ‘দাম’ জানতে চাইলেন তারকা ক্রিকেটার।

২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে নজরে আসেন পান্ট। ৯ বছর পর ফ্র্যাঞ্চাইজি দল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে নতুন করে কোনো চুক্তি করেননি ২৭ বর্ষী তারকা। ২০২৫ আইপিএলের মেগা নিলামে দেখা যাবে তাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা মজার ছলেই একটি পোস্টে পান্ট লিখেছেন, ‘নিলামে যদি আমার নাম ওঠে, আমি কি বিক্রি হবো, হলে কত মূল্যে?’

পান্টের পারফরম্যান্স আর ফর্ম বিবেচনায় বলাই যায় তিনি দল পাবেন। এমনকি সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটারদের তালিকায় থাকবেন বলেও ধারণা রবিন উথাপ্পা-আকাশ চোপড়াদের মতো সাবেকদের।

বিষয়:আইপিএল আকাশ চোপড়া দিল্লি ক্যাপিটালস পান্ট মেগা নিলাম রবিন উথাপ্পা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…