চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেগা নিলাম: কোন ফ্র্যাঞ্চাইজির ঝুলিতে আর কত রুপি আছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ন ২৫, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ মেগা নিলামের প্রথমদিন শেষ হয়েছে। সোমবার সৌদি আরবের জেদ্দায় চলবে দ্বিতীয় দিনের নিলাম। দল গোছাতে এখনও দেশি-বিদেশি ক্রিকেটার কেনার বাকি ১০ ফ্র্যাঞ্চাইজির। তবে নির্ধারিত অর্থের বাইরে গিয়ে কোনো ক্রিকেটার কিনতে পারবে না দলগুলো।

রিটেনশন পর্ব শেষ হয়েছে ৩১ অক্টোবর। প্রতিটি দল পরিকল্পনা অনুযায়ী ২-৬ জন ক্রিকেটার ধরে রেখেছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ ও সর্বনিম্ন ১৮ জনের দল গড়তে পারবে। যার মধ্যে বিদেশি বা অভারতীয় খেলোয়াড় থাকতে পারবে সর্বোচ্চ ৮ জন। আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন মৌসুমের জন্য রেখে দিয়েছে। আগামী তিন বছরের জন্য দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

দেখে নেয়া যাক কোন ফ্র্যাঞ্চাইজির ঝুলিতে আর কত আছে
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ক্রিকেটার কেনার জন্য এপর্যন্ত সবচেয়ে বেশি অর্থ হাতে আছে বেঙ্গালুরুর। ৩০ কোটি ৬৫ লাখ আছে তাদের ঝুলিতে। তাদের খেলোয়াড় কেনা বাকি ১৬ জন, এরমধ্যে ৫ জন কিনতে পারবে বিদেশি।

মুম্বাই ইন্ডিয়ান্স: মুম্বাইয়ের হাতে আছে ২৬ কোটি ১০ লাখ রুপি। তারাও আর ১৬ জন খেলোয়াড় কিনতে পারবে এবং ৭ জন বিদেশি দলে টানতে পারবেন।

পাঞ্জাব কিংস: তৃতীয় সর্বোচ্চ ২২ কোটি ৫০ লাখ রুপি আছে পাঞ্জাবের ঝুলিতে। সবমিলিয়ে ১৩ জন, যাতে ৬ বিদেশি নিতে পারবে তারা।

গুজরাট টাইটানস: তাদের হাতে আছে ১৭ কোটি ৫০ লাখ রুপি। আর ১১ জন খেলোয়াড়ের মধ্যে বিদেশি নিতে পারবে ৫ জন।

Reneta

রাজস্থান রয়্যালস: ১৭ কোটি ৩৫ লাখ বাকি। খেলোয়াড় কিনতে পারবে ১৪ জন, এরমধ্যে বিদেশি হতে পারবে ৪ জন।

চেন্নাই সুপার কিংস: ১৫ কোটি ৬০ লাখ বাকি। খেলোয়াড় কিনতে পারবে ১৩ জন, এরমধ্যে বিদেশি হতে পারবে ৪ জন।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস: ১৪ কোটি ৮৫ লাখ বাকি। খেলোয়াড় কিনতে পারবে ১৩ জন, এরমধ্যে বিদেশি হতে পারবে ৪ জন।

দিল্লি ক্যাপিটালস: ১৩ কোটি ৮০ লাখ বাকি। খেলোয়াড় কিনতে পারবেন ১২ জন, এরমধ্যে বিদেশি হতে পারবে ৪ জন।

কলকাতা নাইট রাইডার্স: ১০ কোটি ৫ লাখ বাকি। খেলোয়াড় কিনতে পারবেন ১২ জন, এরমধ্যে বিদেশি হতে পারবে ৩ জন।

সানরাইজার্স হায়দরাবাদ: ঝুলিতে সবচেয়ে কম অর্থ আছে হায়দরাবাদের। ৫ কোটি ১৫ লাখ রুপি বাকি। তারা সবমিলিয়ে ১২ জন নিতে পারবে আর, যার ৩ জন বিদেশি খেলোয়াড় কিনতে পারবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলচেন্নাইবেঙ্গালুরুমেগা নিলাম ২০২৫রাজস্থানলক্ষ্ণৌহায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান 
 ছবি: সংগৃহীত

জিয়া-খালেদা-তারেকের মতো আর যারা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জুলাই সনদে সবার শেষে সই জুলাই অভ্যুত্থানকারীদের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

হলিউডের জনপ্রিয় সিরিজে দীপিকা?

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নাটক জমিয়েও ইতালির হার, সুপার এইটে ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: ‘মূলহোতা’ গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT