চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটক জমিয়েও ইতালির হার, সুপার এইটে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দুইশ’র বেশি রান তাড়ায় ওপেনিং উইকেট জুটিতে ১, দ্বিতীয় জুটিতে শূন্য এবং তৃতীয় জুটিতে ২১ রানের পরও নাটক জমিয়ে তুলেছিল ইতালি। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হারতে হয়েছে প্রথমবার টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা ইতালিকে। জয়ের কাছাকাছি গিয়েও শেষপর্যন্ত ২৫ রানের হার দেখেছে হ্যারি মানেন্তির দল। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন উইল জ্যাকস। এ জয়ে চার ম্যাচ শেষে ৬ পয়েন্টে সুপার এইট নিশ্চিত করেছে ইংল্যান্ড। এক ম্যাচ কম খেলা ওয়েস্ট ইন্ডিজের সুপার এইট আগেই নিশ্চিত হয়েছে। 

কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রান তোলে ইংল্যান্ড। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রান তুলে অলআউট হয় ইতালি। ইংল্যান্ডের জয় নিশ্চিত হয় ২৪ রানে।

আগে ব্যাট করতে নামা ইংল্যান্ডের ওপেনার জশ বাটলার ও জফরা আর্চার ছাড়া বাকি সবাই ভালো রান করেছেন। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করে অপরাজিত থাকেন উইল জ্যাকস। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন টম ব্যান্টন। ওপেনার ফিল সল্টের থেকে আসে ২৮ রান। এছাড়া স্যাম কারেন ও জ্যাকব বেথেল করেন ২৫ ও ২৩ রান।

ইতালির ক্রিশান কালুগামাগে ও গ্র্যান্ট স্টুয়ার্ট ২টি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন জেজে স্মাটস, আলী হাসান ও বেন মানেন্তি।

জবাব দিতে নেমে মোটেও সুবিধা করতে পারেনি ওপেনিং জুটি। প্রথম ওভারেই ফিরে যান অ্যান্তনি মোসকা, ওভারের শেষ বলে ফিরে যান জেজে স্মাটস। ১২ রান করে সাজঘরে ফেরেন হ্যারি মানেন্তি।

Reneta

এরপর ৪৮ বলে ৯২ রানের ঝড়ো জুটি গড়েন বেন মানেন্তি ও জাস্টিন মোসকা। ম্যাচ কাছাকাছি নিয়ে আসেন এ দুই ব্যাটার। পরে গ্র্যান্ট স্টুয়ার্ট ও মোসকা ২১ এবং স্টুয়ার্ট ও জাসপ্রিত সিং ১৮ বলে ৪০ রানের জুটি গড়লে ইতালির জয়ের সম্ভাবনা তৈরি হয়। কিন্তু ইংল্যান্ডের অভিজ্ঞতার কাছে ধরা খায় ইতালি, হারে ২৪ রানে।

ইংল্যান্ডের জেমি ওভারটন ও স্যাম কারেন ৩টি করে উইকেট নেন। জফরা আর্চার নেন ২টি উইকেট এবং একটি করে উইকেট পান জ্যাকস আদিল রশিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিইংল্যান্ডওভারটনকারেনজাস্টিনজ্যাকসমানেন্তিমোসকালিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সকল মোটরযানের জন্য বিআরটিএর কড়া নির্দেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

দেশকে সুন্দর রাখতে কী করতে বললেন প্রধানমন্ত্রী?

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT