চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাইকে হারিয়ে প্লে-অফে এক পা কলকাতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ পূর্বাহ্ণ ০৪, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে দৌড়াচ্ছে, একজন ব্যাটসম্যান বল মারার চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের ৫১তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৪ রানের জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাতে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান পাকাপোক্ত করে প্লে-অফের আরও কাছে পৌঁছে গেল শাহরুখ খানের দল। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই রয়ে গেল নয়েই। শেষ হারে লিগপর্ব থেকে মুম্বাইয়ের বিদায়ও একরকম নিশ্চিত হয়ে গেল।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে কলকাতা নাইট রাইডার্স। শুরুর ব্যর্থতা কাটিয়ে ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৯ রান তোলে কেকেআর। জবাবে ১৮.৫ ওভারে ১৪৫ রানে গুটিয়ে যায় মুম্বাই।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় মুম্বাই। দলীয় ৭১ রানে ৬ উইকেট হারিয়ে চাপ পড়ে হার্দিক পান্ডিয়ার দল। ওপেনার ঈশান কিষাণ ১৩, রোহিত শর্মা ১১, নামান ধীর আউট হন ১১ রান করে।

Banglabid

টপ-অর্ডারের ব্যর্থতার দিনে দ্যুতি ছড়াতে পারেনি লোয়ার মিডল-অর্ডারও। সূর্যকুমার যাদবের ৫৬ ও টিম ডেভিডের ২৪ রান বাদে বাকিদের কেউই পৌঁছাতে পারেননি দুই অংকের কোটায়। শেষপর্যন্ত ২৪ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

কলকাতার হয়ে মিচেল স্টার্ক শিকার করেন চার উইকেট। বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও আন্দ্রে রাসেল নেন দুটি করে উইকেট।

এর আগে ৫৭ রান তুলতে ৫ উইকেট হারিয়ে বসে কলকাতা। ফিল সল্ট ৫, অংকৃষ রঘুবংশী ১৩, শ্রেয়াস আয়ার ৬, সুনীল নারিন ৮ ও রিংকু সিং ৯ রান করে ফেরেন সাজঘরে।

Reneta

সেখান থেকে হাল ধরেন ভেঙ্কটেশ আয়ার ও মানিশ পান্ডে। ষষ্ঠ উইকেট জুটিতে দলীয় সংগ্রহে ৮৩ রান যোগ করেন দুজন। ১৪০ রানের মাথায় মানিশ ফেরেন ৩১ বলে ২ চার ও ২ ছক্কায় ৪২ রান করে।

এরপর আবারও দ্রুত উইকেট হারাতে থাকে কলকাতা। বাকিদের কেউই পৌঁছাতে পারেননি দুই অংকের ঘরে। ১৯.৫ ওভারে দলীয় ১৬৯ রানে শেষ ব্যাটার হিসেবে আউট হন ভেঙ্কটেশ। ৫২ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭০ রান করেন। তাতে লড়াকু পুঁজি পায় কলকাতা।

মুম্বাইয়ের হয়ে নুয়ান থুশারা ও জাসপ্রীত বুমরাহ তিনটি করে উইকেট নেন। দুই উইকেট শিকার করেন হার্দিক পান্ডিয়া। এক উইকেট নেন পিয়ূষ চাওলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলকলকাতাপান্ডিয়া লিড স্পোর্টসমুম্বাইরোহিতসুনীল নারিন
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে দুই ছেলে প্রাণ হারানোর পর দিশেহারা বাবা সেকান্দার আলী

‘বাবা, ভাত খেতে আসো তাড়াতাড়ি… কেউ বলবে না’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT