ক্রিকেট

আইপিএল ইতিহাসের দামি বিদেশি গ্রিন, কলকাতার দুজনেই খরচ ৪৩.২০ কোটি

অস্ট্রেলিয়ার ক্রিকেটার এন্ড্রু সাইমন্ডস মাঠে জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার এন্ড্রু সাইমন্ডস মাঠে জয় উদযাপন করছেন, পেছনে সতীর্থরা ও দর্শকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অস্ট্রেলিয়ার ডানহাতি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ইতিহাস তৈরি করেছেন। বিদেশি খেলোয়াড় হিসেবে আইপিএলের ইতিহাসে নিলামে সবচেয়ে দাম পাওয়া এখন তিনি। কলকাতা নাইট রাইডার্স কিনেছে তাকে। শাহরুখ খানের দলকে ঢালতে হয়েছে ২৫.২০ কোটি রুপি।

২৫ কোটি ২০ লাখ রুপি অর্থাৎ, ২.৮ মিলিয়ন ডলার দাম উঠেছে গ্রিনের। আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় হলেন তিনি। ২০২৫ সালের নিলামে সর্বোচ্চ ২৭ কোটি রুপিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ভারতীয় উইকেটকিপার ব্যাটার রিশভ পান্টকে কিনেছিল। একই বছর দ্বিতীয় সর্বোচ্চ ২৬.৭৫ কোটি রুপিতে পাঞ্জাব কিংস কিনেছিল আরেক ভারতীয় শ্রেয়াস আয়ারকে।

কলকাতা নাইট রাইডার্স দুই খেলোয়াড় কিনতেই ৪৩.২০ কোটি রুপি খরচ করেছে। অপর খেলোয়াড় হলেন শ্রীলঙ্কার ডানহাতি পেসার মাথেশা পাথিরানা। লঙ্কান পেসারের জন্য খরচ ১৮ কোটি রুপি বা ১.৯৭ মিলিয়ন ডলার।

ক্যামেরন গ্রিন ২০২৩ সালে প্রথমবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেন। ওই মৌসুমে ১৬০.২৮ স্ট্রাইকরেটে ৪৫২ রান এবং ছয়টি উইকেট শিকার করেছিলেন। পরের বছর যান আরসিবিতে। ২৫৫ রানের পাশাপাশি ১০ উইকেট শিকার করেছিলেন।

বিষয়:আইপিএল আয়ার এমআই কলকাতা গ্রিন পাথিরানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…