চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল ফাইনাল সরে গেল কলকাতা থেকে, বৃষ্টি হলে দুঘণ্টা বেশি খেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৮ অপরাহ্ণ ২০, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
আইপিএল ফাইনাল খেলোয়াড়রা একে অপরের সাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান সংঘাতে বন্ধ হয়েছিল আইপিএল। বিরতির পর আবারও মাঠে গড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি আসরটি। এতে করা হয়েছে নতুন কিছু সংযোজন। বৃষ্টির কারণে ম্যাচে দেরি হলে দুই ঘণ্টা অতিরিক্ত সময় থাকবে খেলার জন্য। তবে দুঘণ্টার নিয়ম শুধুমাত্র প্লে-অফ ম্যাচগুলোর জন্য। লিগের খেলায় বৃষ্টি হলে একঘণ্টা অপেক্ষা করা হবে ম্যাচের জন্য।

আসরের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। পূর্বসূচি অনুযায়ী ইডেনে হওয়ার কথা ছিল ফাইনাল। ইডেন থেকে ফাইনাল সরিয়ে আহমেদাবাদে নেয়া হয়েছে। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর হবে পাঞ্জাবের মুল্লানপুরে।

প্লে-অফের চার ম্যাচের ভেন্যু পুনঃনির্ধারিত হয়েছে। ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। আগের সূচি অনুযায়ী আসরের চূড়ান্ত চারটি ম্যাচই হায়দরাবাদ ও কলকাতায় হওয়ার কথা ছিল।

Banglabid

লিগপর্বে ২৩মে বেঙ্গালুরুতে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স মুখোমুখি হওয়ার কথা ছিল সানরাইজার্স হায়দরাবাদের। সেটি লক্ষ্ণৌতে সরিয়ে নেয়া হয়েছে। হায়দরাবাদ ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের (২৭মে) বিপক্ষে নিজেদের শেষ দুটি ম্যাচ বিরাট কোহলিরা খেলবেন লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে।

মূলত প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টিশঙ্কায় বদলে ফেলা হয়েছে কয়েক ম্যাচের পূর্ব নির্ধারিত ভেন্যু। ভারতের পূর্ব ও দক্ষিণাঞ্চলে এখন মৌসুমি জলবায়ু বিরাজ করছে। আবহাওয়ার পূর্বাভাস বিষয়ক পরিষেবা আকুওয়েদারও বলছে, আগামী দুই সপ্তাহের মধ্যে কলকাতা, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে নিয়মিত বৃষ্টির সম্ভাবনা আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলআহমেদাবাদকলকাতানরেন্দ্র মোদি স্টেডিয়ামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন বিমানবাহিনীর সাবেক প্রধান ও সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম

আগস্ট ১৩, ২০২৬

বাংলাদেশের ১৮ রাষ্ট্রপতি: কে, কবে, কতদিন দায়িত্ব পালন করেছেন?

আগস্ট ১৩, ২০২৬

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, কত বছরের চুক্তিতে?

আগস্ট ১৩, ২০২৬

দুঃসময় ও দুশ্চিন্তায় কোরআনের যে ৬ আয়াত পড়বেন

আগস্ট ১৩, ২০২৬

মির্জা ফখরুলের মনোনয়নপত্র ইসিতে জমা দিয়েছে বিএনপি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT