ক্রিকেট

পান্ডিয়াকে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক ভাবছেন ভন

আইপিএল ট্রফি জেতা ক্রিকেটার, আনন্দিত ও গর্বিত মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার আইপিএল ট্রফি হাতে নিয়ে উল্লসিত ও গর্বিত, দলের জয় উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজস্থানকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে প্রথমবার আইপিএলে নামা গুজরাট টাইটান্স। প্রথমবার অধিনায়ক হয়েই বাজিমাত করেছেন হার্দিক পান্ডিয়া, ভারত অলরাউন্ডারকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্মের পাশাপাশি তার নেতৃত্বও নজর কেড়েছে। ইংলিশদের সাবেক অধিনায়ক মাইকেল ভন তো তাকে ভারতের ভবিষ্যৎ অধিনায়কই বলছেন।

ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে পান্ডিয়া ছাড়া আর কারও কথাই ভাবতে পারছেন না ভন। রোববার ফাইনালের পর টুইটার পোস্টে লিখেছেন সেকথাই।

‘নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে এটা দারুণ অর্জন, গুজরাটকে অভিনন্দন। দুই বছরের মধ্যে ভারতের নতুন অধিনায়ক খুঁজতে বললে আমি পান্ডিয়া ছাড়া অন্য কারও কথা ভাবতাম না।’

চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের ২৮ বর্ষী ডানহাতি ব্যাটার হার্দিক পান্ডিয়া আসরের রান সংগ্রাহকে তালিকার চারে আছেন। ১৫ ম্যাচে ৪৪.২৭ গড়ে ১৩১.২৬ স্ট্রাইক রেটে করেছেন ৪৮৭ রান, ৪ ফিফটিতে। উইকেট নিয়েছেন ৮টি।

বিষয়:পান্ডিয়া ভন ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…