চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্ণৌর কাছে ৩৩ রানে হারল শীর্ষে থাকা গুজরাট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ পূর্বাহ্ণ ২৩, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলের চলতি আসরে ইতিমধ্যে প্লে-অফে খেলা নিশ্চিত হয়েছে গুজরাট টাইটান্সের। লড়াইটা এখন কেবল শীর্ষস্থানে টিকে থাকার। তবে নিজেদের ১৩তম ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়াান্টসের কাছে ৩৩ রানে হার দেখেছে গুজরাট। তাতে অবশ্য খুব একটা ক্ষতি হয়নি দলটির। এখনও শীর্ষ স্থানেই বহাল আছে শুভমন গিলের দল।

আইপিএলের চলতি আসরে ইতোমধ্যে প্লে-অফের চারটি দল চূড়ান্ত হয়েছে। গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স লড়বে শেষ চারের লড়াইয়ে। সেরা চারে অবশ্য কারো স্থান এখনও চূড়ান্ত হয়নি। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাট। এক ম্যাচ কম খেলে সমান ১৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুইয়ে ও তিনে বেঙ্গালুরু ও পাঞ্জাব। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে মুম্বাই।

টেবিলের শীর্ষ দুদল খেলবে প্রথম কোয়ালিফায়ার। বাকি দুদল খেলবে এলিমিনেটর ম্যাচ। কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি যাবে ফাইনালে। আর হারা দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে।

আহমেদাবাদে টসে হেরে আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ২ উইকেটে ২৩৫ রান করে লক্ষ্ণৌ। জবাবে ৯ উইকেটে ২০২ রানে থামে গুজরাটের ইনিংস।

লক্ষ্ণৌ ওপেনার মিচেল মার্শ সেঞ্চুরি করেন। ১০টি চার ও ৮টি ছক্কায় ৬৪ বলে ১১৭ রানের ইনিংস খেলেন তিনি। চারটি চার ও পাঁচটি ছক্কায় ২৭ বলে ৫৬ রান করেন নিকোলাস পুরানা। ২৪ বলে ৩৬ রান করেন এইডেন মার্করাম। এছাড়া রিশভ পান্ট করেন ৬ বলে ১৬ রান।

গুজরাটের হয়ে একটি করে উইকেট নেন আরশাদ খান ও সাই কিশোর।

Reneta

রানতাড়ায় নেমে গুজরাটের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন শাহরুখ খান। ২৯ বলের ইনিংসটিতে ছিল ৫টি চার ও তিনটি ছক্কার মার। এছাড়া শেরফান রাদারফোর্ড ৩৮, শুভমন গিল ৩৫, জস বাটলার ৩৩ এবং সাই সুদর্শন ২১ রান করেন।

লক্ষ্ণৌ বোলারদের মধ্যে উইলিয়াম ও’রোর্ক ৩ উইকেট নেন। আভেশ খান ও আয়ুষ বাদোনি নেন দুটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলগুজরাটমার্শলক্ষ্ণৌলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিজেপি ক্ষমতা গ্রহণের পরে কী কী বদলাতে পারে পশ্চিমবঙ্গে

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে পেশোয়ারের মার্কিন কনস্যুলেট বন্ধ ঘোষণা

মে ৬, ২০২৬

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা: আলোচিত সেই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে যা বললো নির্বাচন কমিশন

মে ৬, ২০২৬

পদত্যাগের দাবি মমতা ব্যানার্জির প্রত্যাখ্যান, সংবিধান দেখালেন শুভেন্দু অধিকারী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT