চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে, তাই না?’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে একজন ক্রিকেটার উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলতি আসরে রানবন্যা বইয়ে দিচ্ছেন সকলে। তেমনি এক ম্যাচ হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মধ্যে। বিশ্বরেকর্ড গড়ে জিতেছে পাঞ্জাব। কলকাতার করা ২৬১ রান তাড়া করতে নেমে ৮ উইকেট ও ৮ বল হাতে রেখেই জিতেছে পাঞ্জাব। ৪২টি ছক্কা হয়েছে ম্যাচে, যা টি-টুয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। জিতে পাঞ্জাব অধিনায়ক স্যাম কারেন বলছেন, টি-টুয়েন্টি এখন বেসবলে পরিণত হচ্ছে।

২৫ বর্ষী ইংলিশ ক্রিকেটার বলেছেন, ‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে, তাই না? ব্যাপারটা অবিশ্বাস্য ছিল। দুই পয়েন্ট পেয়ে সত্যিই আনন্দিত। এমন ম্যাচের তুলনা হয় না। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হল, কয়েকটি সপ্তাহ বাজে (৫ ম্যাচে প্রথম জয়) গিয়েছিল, আমরা এরপরও হাল ছাড়ছি না। স্কোর ভুলে যেটাই হোন না কেনো, জয়টা আমাদের প্রাপ্য ছিল।’

‘আমার মনে হয়, আলাদা করার মতো অনেক কিছুই আছে। খেলোয়াড়রা যেভাবে অনুশীলন করে এবং তারা দীর্ঘ সময় ধরে বল মারতে পারে। আমার মনে হয় এটা আত্মবিশ্বাস থেকে আসে। পাশাপাশি কোচ এবং আমরা যেভাবে অনুশীলন করি, সেসব বিষয় তো আছেই।’

Banglabid

এবারের আইপিএলে তিনবার তিনশ রানের খুব কাছে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ ৮টি দলীয় সংগ্রহের ৭টিই এসেছে চলতি আসরে। আগে সর্বোচ্চ ছিল ৩৮টি ছক্কা। সেটিও হয়েছিল চলতি আসরে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে।

গত রাতে ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬১ রান তোলে কলকাতা। যা আইপিএল ইতিহাসের সপ্তম ও নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ দলটির। জবাবে ব্যাট করতে নেমে জনি বেয়ারস্টোর দুর্দান্ত শতকে ভর করে ৮ বল হাতে রেখে জয় তুলে নেয় পাঞ্জাব। ৪৮ বলে ৮ চার ও ৯ ছক্কায় ১০৮ রানে অপরাজিত থাকেন বেয়ারস্টো। ২৮ বলে অপরাজিত ৬৮ রানের ক্যামিও ইনিংস খেলেন শশাঙ্ক সিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলইডেন গার্ডেন্সকলকাতানারিনপাঞ্জাবফিল সল্টলিড স্পোর্টসস্যাম কারেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT