ক্রিকেট

মোস্তাফিজকে একাদশে রেখে বোলিংয়ে দিল্লি

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের সময় বাংলাদেশ ক্রিকেটাররা একত্রে জয় উদযাপন করছে, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোস্তাফিজুর রহমানকে একাদশে রেখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের মাঠে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামছে ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালস। রোভম্যান পাওয়েলের জায়গায় মিচেল মার্শকে নিয়ে মাঠে নামছে দিল্লি।

বেঙ্গালুরু চিন্না শামি স্টেডিয়ামে শনিবার স্বাগতিকদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক ওয়ার্নার। চলতি মৌসুমের চার ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি মোস্তাফিজরা।

টানা তিন হারের পর চতুর্থ ম্যাচে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে একাদশে রাখলেও সেটিতেও জয় পায়নি দিল্লি। আগের ম্যাচে বল হাতে মোস্তাফিজ আলো ছড়াতে না পারার দিনে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৬ উইকেটে হেরেছিল দিল্লি ক্যাপিটালস।

এর আগে চার্টার্ড প্লেনে করে ঢাকা থেকে দিল্লিতে গেলেও প্রথম তিন ম্যাচে একাদশে জায়গা পাননি মোস্তাফিজ।

বিষয়:আইপিএল ওয়ার্নার দিল্লি ব্যাঙ্গালুরু মোস্তাফিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…