চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির রেকর্ড, কলকাতাকে হারিয়ে আসর শুরু বেঙ্গালুরুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
দুই ক্রিকেটার মাঠে খেলছেন, বেঙ্গালুরুর দলের খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল ১৮তম আসরের উদ্বোধনী দিনে ব্যাট হাতে অনন্য এক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। একমাত্র ব্যাটার হিসেবে আইপিএলে চারটি দলের বিপক্ষে কমপক্ষে ১০০০ রান করেছেন ভারত কিংবদন্তি। মহতারকা ব্যাটারের রেকর্ডের দিনে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়ে আসর শুরু করেছে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় বেঙ্গালুরু। আজিঙ্কা রাহানের ফিফটিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৭৪ রানের লক্ষ্য গড়ে কলকাতা। জবাবে নেমে ব্যাট হাতে আলো ছড়ান কোহলি। তার অপরাজিত ৫৯ রানে ২২ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বেঙ্গালুরু।

এই ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৯৬২ রান ছিল কোহলির ঝুলিতে। হাজার রান করতে দরকার ছিল ৩৮ রান। সাবলীল ব্যাটিংয়ে ২৩ বলে তা স্পর্শ করেন কোহলি। ছিল তিনটি চার ও দুটি ছক্কার মার। এর আগে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের বিপক্ষে ১০০০ রান করার কৃতিত্ব আছে কোহলির।

Banglabid

ওপেনিংয়ে নেমে চারটি চার ও তিন ছক্কায় ৩৬ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি। ফিফটি করেছেন আরেক ওপেনার ফিল সল্ট। ৯টি চার ও দুই ছক্কায় ৩৬ বলে ৫৯ রান করেন। এছাড়া রজত পতিদার ১৬ বলে ৩৪ এবং লিয়াম লিভিংস্টোন ৫ বলে ১৬ রান করেন।

কলকাতার হয়ে একটি করে উইকেট নেন বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী ও সুনিল নারিন।

এর আগে ব্যাটে নেমে শুরুতেই কুইন্টন ডি ককের উইকেট হারায় কলকাতা। পরে সুনিল নারিন ও রাহানে হাল ধরেন। ৫টি চার ও তিন ছক্কায় ২৬ বলে ৪৪ রান করেন নারিন। ৬টি চার ও চারটি ছক্কায় ৩১ বলে ৫৬ রান করেন আজিঙ্কা রাহানে।

Reneta

এছড়া অঙ্গকৃষ রঘুবংশী ২২ বলে ৩০ রান করেন। রিংকু সিংয়ের ব্যাট থেকে আসে ১০ বলে ১২ রান।

বেঙ্গালুরুর হয়ে কুর্নাল পান্ডিয়া তিন উইকেট নেন। জশ হ্যাজেলউড নেন দুটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৫কলকাতাকোহলিবেঙ্গালুরুরাহানেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬

মিরাজ ৫, হাসানের ৩ উইকেট, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফুল দেওয়ার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT