চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরাজয় দিয়েই আসর শেষ পাঞ্জাবের, কোয়ালিফায়ারের পথে হায়দরাবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ১৯, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বিদায় আগে নিশ্চিত হয়েছিল পাঞ্জাব কিংসের। আসরে নিজেদের শেষ ম্যাচেও হার এড়াতে পারেনি দলটি। দুইশতাধিক রান করেও সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে গেছে তারা। অন্যদিকে ৪ উইকেটে পাঞ্জাবকে হারিয়ে কোয়ালিফায়ারের দৌড়ে টিকে রইলো হায়দরাবাদ।

প্লে-অফ আগেই নিশ্চিত হয়েছিল হায়দরাবাদের। প্রথম কোয়ালিফায়ারে খেলার দৌড়ে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না প্যাট কামিন্সদের। নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে জিতে টেবিলের দুইয়ে এসেছে দলটি। তবে এখনও কোয়ালিফায়ার খেলবে কিনা তা নিশ্চিত হয়নি।

১৪ ম্যাচে ১৭ পয়েন্ট হায়দরাবাদের। কোয়ালিফায়ারের দৌড়ে এখনও টিকে আছে রাজস্থান রয়্যালস। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। লিগপর্বের শেষ ম্যাচে রাতে কলকাতাকে হারাতে পারলে প্রথম কোয়ালিফায়ার খেলবে সাঞ্জু স্যামসনের দল। হার অথবা বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে প্লে-অফে কলকাতার মুখোমুখি হবে হায়দরাবাদ।

১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে কলকাতা। রাজস্থান ও হায়দরাবাদের পাশাপাশি চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে এলিমিনেটর ম্যাচ খেলবে তারা। অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে থেকে আসর শেষ পাঞ্জাব। তাদের নিচে কেবল ৪ ম্যাচ জেতা মুম্বাই ইন্ডিয়ান্স।

হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ২১৪ রান করে তারা। জবাবে নেমে ৫ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে হায়দরাবাদ।

পাঞ্জাবের হয়ে প্রভসিমরন সিং ৪৫ বলে ৭১ রান করেন। এছাড়া রিলি রুশো ২৪ বল ৪৯ রান, অথর্ভ তাইদি ২৭ বলে ৪৬ রান এবং জিতেশ শর্মা ১৫ বলে ৩২ রানের ইনিংস খেলেন।

Reneta

স্বাগতিকদের হয়ে নতারজান দুটি উইকেট নেন।

রানতাড়ায় নেমে স্বাগতিকদের হয়ে অভিষেক শর্মা ২৮ বলে ৬৬ রান, হেইনরিখ ক্লাসেন ২৬ বলে ৪২, নিতিশ কুমার রেড্ডি ২৫ বলে ৩৭ এবং রাহুল ত্রিপাঠী ১৮ বলে ৩৩ রান করেন।

পাঞ্জাবের হয়ে আর্শ্বদীপ সিং ও হার্শাল প্যাটেল দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪পাঞ্জাবলিড স্পোর্টসহায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT