চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিল ঝলকেও জিততে পারল না গুজরাট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ পূর্বাহ্ণ ০৫, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
কলকাতা নাইট রাইডার্স ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঞ্জাব কিংসের বিপক্ষে ব্যাট হাতে দারুণ ছিলেন শুভমন গিল। তার দুর্দান্ত ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করেছিল গুজরাট টাইটান্স। তবে শশাংক সিং ও আশুতোষ শর্মার ঝড়ো ব্যাটিংয়ে চা তাড়া করেছে পাঞ্জাব। ৩ উইকেটে গুজরাটকে দ্বিতীয় পরাজয় দেখিয়ে নিজেদের দ্বিতীয় জয় পেয়েছে শিখর ধাওয়ানের দল।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে স্বাগতিকদের ব্যাটে পাঠায় পাঞ্জাব। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১৯৯ রানের সংগ্রহ গড়ে গুজরাট। জবাবে নেমে ৭ ব্যাটারকে হারিয়ে ইনিংসের এক বল বাকী থাকতে জয়ের বন্দরে নোঙর করে পাঞ্জাব।

গুজরাট অধিনায়ক গিল ব্যাটে হাতে ছিলেন অপ্রতিরোধ্য। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন ক্রিজে। ছয়টি চার ও চারটি ছক্কায় করেন ৪৮ বলে ৮৯ রান। ১৯ বলে ৩৩ রান করেন সাই সুদর্শন। ২২ বলে ২৬ রান করেন কেন উইলিয়ামসন। শেষের দিকে ৮ বলে ২৩ রানের ঝড়ো ক্যামিও উপহার দেন রাহুল তেওয়াতিয়া।

Banglabid

পাঞ্জাবের হয়ে কাগিসো রাবাদা দুটি এবং হার্শাল প্যাটেল ও হারপ্রীত বার একটি করে উইকেট নেন।

রানতাড়ায় নেমে পাঞ্জাবের শুরুটা ভালো না হলেও পরে ঘুরে দাঁড়ায় তারা। প্রভসিমরন সিং ও জনি বেয়ারেস্টা চাপ কাটিয়ে তোলেন। ২৪ বলে ৩৫ রান করেন প্রভসিমরন, ১৩ বলে ২২ রান করেন বেয়ারস্টো। পরে শশাংক সিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে জয় পায় পাঞ্জাব। চারটি ছক্কা ও ছয় চারে ২৯ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া ১৭ বলর ৩১ রান করেন আশুতোষ শর্মা।

স্বাগতিকদের হয়ে নুর আহমেদ দুই উইকেট নেন। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই, উমেষ যাদব, রশিদ খান, মোহিত শর্মা ও দর্শান নাইকান্দে একটি করে উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪গিলগুজরাটপাঞ্জাবশশাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিএআর প্রযুক্তি নিয়ে যে বড় পদক্ষেপ নিল উয়েফা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন নিয়ম, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ১১, ২০২৬

‘দেশের পরিস্থিতি ভালো নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী চলছে না’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

গরুর পিছুপিছু ভারতে, আখের রস আস্বাদনে বাংলাদেশে; এরপর যা ঘটল

আগস্ট ১১, ২০২৬

নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে উত্তাল ভারত, পরিস্থিতি কোন পথে?

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT