চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঞ্জাবকে হারিয়ে আসরে প্রথম জয় লক্ষ্ণৌর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৩ পূর্বাহ্ণ ৩১, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
খেলোয়াড়রা মাঠে খেলছে, একজন হাতে ব্যাট ধরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজস্থান রয়্যালসের বিপক্ষে হেরে আসর শুরু করেছিল লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে তারা। কুইন্টন ডি ককের ফিফটির পর নিকোলাস পুরান ও কুর্নাল পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছিল তারা। বল হাতে বাকী কাজটা করেছে মায়াঙ্ক যাদব ও মোহসিন খানরা। পাঞ্জাব কিংসকে ২১ রানে হারিয়ে আসরের প্রথম জয় পেয়েছে লক্ষ্ণৌ।

ভারম রত্ন শ্রী আতাল বিহারি বাজপায়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে টসে আগে ব্যাটে নামে স্বাগতিক লক্ষ্ণৌ। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৯৯ রান তোলে তারা। জবাবে ৫ উইকেটে ১৭৮ রানে থামে পাঞ্জাবের ইনিংস।

স্বাগতিকদের উড়ন্ত শুরু এনে দেন ডি কক। পাঁচটি চার ও দুই ছক্কায় ৩৮ বলে ৫৪ রান করেন প্রোটিয়া ব্যাটার। চারে নামা নিকোলাস পুরান ব্যাট হাতে ঝড় তোলেন। তিনটি করে চার ও ছক্কায় করেন ২১ বলে ৪২ রান। শেষের দিকে ঝড় তোলেন কুর্নাল পান্ডিয়া। চারটি চার ও দুই ছক্কায় ২২ বলে ৪৩ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন।

Banglabid

পাঞ্জাবের হয়ে স্যাম কারেন তিনটি এবং আর্শ্বদীপ সিং দুটি উইকেট নেন।

জবাবে নেমে দারুণ শুরু পায় পাঞ্জাব। উদ্বোধনীতে শিখর ধাওয়ান ও জনি বেয়ারস্টো মিলে ১০২ রান তোলেন। ৭টি চার ও তিন ছক্কায় ৫০ বলে ৭০ রান করেন শিখর ধাওয়ান। জনি বেয়ারস্টো করেন ২৯ বলে ৪২ রান। তার ইনিংসে ছিল তিনটি করে চার ও ছক্কার মার। শেষের দিকে ১৭ বলে ২৮ করে অপরাজিত থাকেন লিয়াম লিভিংস্টোন।

লক্ষ্ণৌর হয়ে মায়াঙ্ক যাদব তিনটি এবং মোহসিন খান দুটি উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪ডি ককধাওয়ানপাঞ্জাবলক্ষ্ণৌলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আগস্ট ৯, ২০২৬

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT