চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্দীপের ফাইফার-জয়সওয়ালের সেঞ্চুরি, রাজস্থানের সপ্তম জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৭ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

জয়পুরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বল হাতে ঝলক দেখিয়েছেন সন্দীপ শর্মা। তার ফাইফারের পর ব্যাট হাতে অপ্রতিরোধ্য যশ্বী জয়সওয়াল। তরুণ তারকার সেঞ্চুরিতে হার্দিক পান্ডিয়ার দলকে ৯ উইকেটে হারিয়েছে স্যাঞ্জু স্যামসনের রাজস্থান।

রাজস্থানের ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় মুম্বাই। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৭৯ রান করে তারা। জবাবে নেমে ১ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে রাজস্থান।

এ নিয়ে আট ম্যাচে সাত জয়ে টেবিলের শীর্ষে নিজেদের জায়গা আরও পোক্ত করেছে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন দলটি। অন্যদিকে আট ম্যাচে পঞ্চম হার দেখেছে মুম্বাই। তাদের অবস্থান টেবিলের সাতে।

মুম্বাইয়ের টপঅর্ডারদের ব্যর্থতার পর তিলক ভার্মা হাল ধরেন। পাঁচটি চার ও তিন ছক্কায় ৩৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। তিন চার ও চার ছক্কায় ২৪ বলে ৪৯ রান করেন নিহাল ওয়াধেরা। এছাড়া ১৭ বলে ২৩ রান করেন মোহাম্মদ নবী। বাকীদের সবাই হয়েছেন ব্যর্থ।

চার ওভারে ১৮ রান খরচায় ৫ উইকেট নেন রাজস্থানের সন্দীপ শর্মা। ট্রেন্ট বোল্ট নেন দুটি উইকেট।

রানতাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে আসে ৭৪ রান। ৭.৪ ওভারে জস বাটলার ফিরে গেলে জুটি ভাঙে। ২৫ বলে ৩৫ রান করেন ইংলিশ ব্যাটার।

Reneta

পরে সাঞ্জু স্যামসনকে নিয়ে ১০৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত করেন জয়সওয়াল। ৫৯ বলে সেঞ্চুরি পূর্ণ করা ওপেনার নয়টি চার ও সাত ছক্কায় ৬০ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন। দুটি করে চার ও ছক্কায় ২৮ বলে ৩৮ রান করেন স্যামসন।

মুম্বাইয়ের হয়ে একমাত্র উইকেটটি নেন পিয়ুস চাওলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪জয়সওয়ালমুম্বাইরাজস্থানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT