চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় ঝলকে কলকাতাকে হারাল গুজরাট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের ব্যাটিং মুহূর্ত, দর্শকরা স্টেডিয়ামে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইডেন গার্ডেন্সে ঝলক দেখিয়েছেন গুজরাট ব্যাটার বিজয় শঙ্কর। ২৪ বলে করেছেন ঝড়ো ফিফটি। তার অপরাজিত ৫১ রানের ইনিংসে ভর করে আসরে ষষ্ঠ জয়ের দেখা পেয়েছে গুজরাট টাইটান্স। কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে ৭ উইকেটে।

টস হেরে আগে ব্যাটে নেমে ১৭৯ রান সংগ্রহ করে নাইট রাইডার্স। জবাবে ব্যাটে নেমে ১৩ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে টাইটান্স। এ নিয়ে ৮ ম্যাচে ৬ জয়ে টেবিলের শীর্ষে গুজরাট। ৯ ম্যাচে ৬ হারে সাতে কলকাতা।

ঘরের মাঠে আগে ব্যাট করে শুরুটা রঙিন হয়নি কলকাতার। ২৩ রানেই হারায় প্রথম উইকেট। নারায়ণ আউট হন ১৫ বলে ১৯ রান করে। নারায়ণ ফেরার পর এক প্রান্তে অপ্রতিরোধ্য হয়ে দাঁড়ান গুরবাজ। রান তুলতে থাকেন ঝড়ো গতিতে। অপর প্রান্তে এক এক করে ফেরেন তিন ব্যাটার।

Banglabid

দলীয় ৪৭ রানে শারদুল ঠাকুর (০), ৮৪ রানে ভেঙ্কেটশ আয়ার (১৪ বলে ১১), ৮৮ রানে ফেরেন নিতিশ রানা (৩ বলে ৪)। ১৫.২ ওভারে ১৩৫ রানে স্বদেশী নুর আহমেদের শিকার হন গুরবাজ। ৩৯ বলে ৮১ করেন আফগান উইকেটরক্ষক ব্যাটার। এরপর রিংকুর ২০ বলে ১৯ রান ও রাসেলের ১৯ বলে ৩৪ রানের ইনিংসে ভর করে কলকাতার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৭৯ রান।

গুজরাটের হয়ে তিনটি উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। জজ লিটল ও নুর নিয়েছেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাটে নেমে প্রথম উইকেট জুটিতে ৪১ রান সংগ্রহ করে গুজরাট। ৪.১ ওভারে ১০ বলে ১০ রান করে ফেরেন ঋদ্ধিমান শাহা। ১০.৪ ওভারে ৯১ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারী দল। হার্দিক পান্ডিয়া আউট হন ২০ বলে ২৬ রান করে। পরের ওভারেই তৃতীয় উইকেট হারায় গুজরাট। ৩৫ বলে ৪৯ রান করা শুভমন গিলকে ফিফটি বঞ্চিত করেন সুনিল নারিন।

Reneta

এরপর চতুর্থ উইকেট জুটিতে ১৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন বিজয় শঙ্কর ও ডেভিড মিলার। বিজয় অপরাজিত ছিলেন ২৪ বলে ৫১ রান করে। মিলার করেছেন ১৮ বলে ৩২ রান।

কলকাতার হয়ে একটি করে উইকেট নিয়েছেন রানা, রাসেল ও নারিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩কলকাতাগুজরাটগুরবাজবিজয়লিড স্পোর্টসশামি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চঞ্চলে মুগ্ধ শ্রীলেখা

পরবর্তী

বিদ্যুতের দাম বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ৪ জন সংসদ সদস্য

পরবর্তী
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুতের দাম বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ৪ জন সংসদ সদস্য

বাংলাদেশের রাজনীতিবিদদের সমাবেশে বক্তারা নির্বাচন না করতে দেওয়ার দুঃসাহসের বিরুদ্ধে মন্তব্য করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন না করতে দেওয়ার দুঃসাহস দেখিয়ে লাভ নেই: সেতুমন্ত্রী

সর্বশেষ

বাগেরহাট সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো নয়াদিল্লি

আগস্ট ২০, ২০২৬

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে প্রথম বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT