চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানার ফিফটি, রিংকুর ক্যামিও জেতাতে পারলো না কলকাতাকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৯ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জিতের পর একে অপরকে অভিনন্দন জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যারি ব্রুকের শতকে বড় সংগ্রহ পেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। বড় টার্গেট টপকাতে নেমে নিতিশ রানার অর্ধশতক ও রিংকুর ক্যামিও জেতাতে পারলো না কলকাতাকে। হায়দরাবাদের কাছে ২৩ রানে হেরেছে নাইট রাইডার্স।

ইডেন গার্ডেন্সে টস জিতে সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাটে পাঠায় কলকাতা নাইট রাইডার্স। হ্যারি ব্রুকের ৫৫ বলে শত রানের ইনিংসে ৪ উইকেটে ২২৮ রান করে সফরকারী দল। জবাবে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২০৫ রান করে নিতিশ রানার দল।

টস হেরে আগে ব্যাটে নেমে উড়ন্ত সূচনা পায় হায়দরাবাদ। ৪.১ ওভারে ৪৬ রানে প্রথম উইকেট হারায় তারা। ১৩ বলে ৯ রান করে ফেরন মায়াঙ্ক আগারওয়্যাল। দলীয় ৫৭ রানে ৪ বলে ৯ রান করে ফেরেন রাহুল ত্রিপাঠী। তৃতীয় উইকেটের পতন হয় ১২৯ রানে। অধিনায়ক এডেন মার্করাম ফেরেন ২৬ বলে ৫০ রান করে। ১৭ বলে ৩২ রান করে ফেরেন চতুর্থ ব্যাটার অভিষেক শর্মা।

Banglabid

এরপর হেইনরিক ক্লাসেনকে নিয়ে ২২৮ রানে ইনিংস শেষ করেন হ্যারি ব্রুক। ৫৫ বলে ১০০ রান করেন তিনি। ১২ চার ও ৩ ছক্কা ছিল ব্রুকের ইনিংসে। ক্লাসেন করেছেন ৬ বলে ১৬ রান।

কলকাতার হয়ে তিনটি উইকেট নেন আন্দ্রে রাসেল। ভরুন চক্রবতী নেন একটি উইকেট।

জবাবে ব্যাটে নেমে কলকাতার ওপেনিং জুটিকে ব্যর্থ প্রমান করেন গুরবাজ। ফেরেন কোনো রান না করেই। তিনে ব্যাট করতে আসেন বদলি খেলোয়াড় ভেঙ্কেটশ আয়ার। ব্যর্থ হন তিনিও। দলীয় ২০ রানে হন জানসেনের শিকার। ১১ বলে ১০ রান সংগ্রহ করেন তিনি। পরের বলেই রানের খাতা না খুলে ফেরেন সুনীল নারিন। বিপর্যয়ে পড়ে কলকাতা।

Reneta

নিতিশ রানাকে নিয়ে দলের হাল ধরেন নারায়ণ জগাদীশেন। ৮২ রানে চতুর্থ উইকেট হারায় নাইট বাহিনী। নারায়ণ ফেরেন ২১ বলে ৩১ রান করে। ১০.১ ওভারে ৯৬ রানে ফেরেন ৫ম ব্যাটার। বল হাতে দাপট দেখানো রাসেল ব্যাট হাতে ছিলেন নিস্তেজ। ৬ বলে ৩ রান করেন তিনি।

আগের ম্যাচে কলকাতার জয়ের নায়ক রিংকু সিংহকে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন অধিনায়ক নিতিশ রানা। ১৬.৩ ওভারে ৬৫ রানে আউট হন রানা। রাইডার্স অধিনায়ক ৭৫ রান ৪১ বলে। ১৯৭ রানে ৭ম উইকেট হারায় স্বাগতিক দল। ৭ বলে ১২ রান করেন শারদুল ঠাকুর।

এরপর উমেশ যাদবকে দলকে জেতানোর চেষ্টা করেন রিংকু। কিন্তু এতে ব্যার্থ হন তিনি। কলকাতার ইনিংস থামে ৭ উইকেটে ২০৫ রানে। রিংকু অপরাজিত ছিলেন ৩১ বলে ৫৮ করে।

সানরাইজার্সের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মার্কো জানসেন ও মায়াঙ্ক মার্কান্দে। একটি করে নেন ভুবেনশ্বর কুমার, নাতারাজান ও উমরান মালিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩কলকাতাব্রুকরানারিংকুলিটনলিড স্পোর্টসহায়দরাবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্টিনেজের চোট নিয়ে চিন্তিত টেন হাগ

পরবর্তী

ঢাকার নিউমার্কেটে আগুন

পরবর্তী
ঢাকার নিউমার্কেটে আগুনে দগ্ধ ভবন ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার নিউমার্কেটে আগুন

নিহত ব্যক্তির সঙ্গে পুলিশ সদস্যরা, ঘটনাস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

এপিবিএনের সঙ্গে গোলাগুলিতে আরসা কমান্ডারসহ নিহত ২

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT