চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের ভরাডুবির দিনে হারলো দিল্লি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ন ১৫, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর বিপক্ষে ম্যাচে দিল্লির হয়ে আসরের দ্বিতীয় অংশগ্রহন ছিল মোস্তাফিজের। এদিন বল হাতে একবারেই অনুজ্জ্বল ছিলেন বাংলাদেশি বোলার। দিল্লির বোলারদের মাঝে সর্বোচ্চ রান খরচ করেছেনও তিনি। মোস্তাফিজের ভরাডুবির দিনে আসরে টানা পঞ্চম পরাজয় দেখল ডেভিড ওয়ার্নারের দল। বেঙ্গালোর বিপক্ষে হেরেছে ২৩ রানে।

বেঙ্গালুরুতে টস জিতে স্বাগতিকদের ব্যাটে পাঠায় দিল্লি ক্যাপিটালস। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। জবাবে ব্যাটে নেমে ৯ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে ক্যাপিটালস। এ নিয়ে আসরে পাঁচটি ম্যাচ খেলেছে দিল্লি, হেরেছে সবকটিতেই। চার ম্যাচে দুই জয়ে টেবিলের সাতে বিরাট কোহলির দল।

চ্যালেঞ্জার্সদের উড়ন্ত শুরুর দিনে তৃতীয় ওভারে বল করতে আসেন মোস্তাফিজ। দুই চারের মার হজম করে খরচ করেন ১০ রান। দ্বিতীয় ওভারে ১৯ রান খরচ করেন টাইগার পেসার। ওভারটিতে দুই ছক্কা ও এক চার হজম করেন তিনি। তৃতীয় ওভারে দুই চার হজম করে দেন আরও ১২ রান।

ইনিংসে মোট তিন ওভার করেছিলেন ফিজ। ১৩.৬৬ গড়ে দিয়েছেন মোট ৪১ রান। নিতে পারেননি কোনো উইকেট। বেশি রান খরচের তালিকায় মোস্তাফিজের পর ছিলেন মিচেল মার্শ। ২ ওভারে ৯ গড়ে দিয়েছেন ১৮ রান, ছিল দুটি উইকেটও।

বেঙ্গালোর ব্যাটারদের মধ্যে ৩৪ বলে ৫০ রান করেছেন অধিনায়ক বিরাট কোহলি। ১৬ বলে ২২ করেছেন ডু-প্লেসিস, ১৮ বলে ২৬ করেন মহিপাল, ১৪ বলে ২৪ রান করেন ম্যাক্সওয়েল। ১২ বলে ২০ রান করে শাহবাজ আহমেদ ও ২২ বলে ১৫ রান করে অপরাজিত ছিলেন আনুজ রাওয়াত।

দিল্লির বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন মিচেল মার্শ ও কুলদীপ যাদব। একটি করে উইকেট নিয়েছেন লতিফ যাদব ও অক্ষর প্যাটেল।

Reneta

জবাবে ব্যাটে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে দিল্লি। মাত্র ৩ রানেই হারায় ৩ উইকেট। ৩০ রানে হারাতে হয় চতুর্থ ব্যাটারকেও। ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে সফরকারী দল। শেষ অবধি নির্ধারিত ওভারে দিল্লি সংগহ করে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান।

ব্যাটারদের মধ্যে উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন মনিশ পান্ডে । ৩৮ বলে ৫০ রান করেন তিনি। এছাড়া ১৩ বলে ১৯ রান করেন ডেভিড ওয়ার্নার, ১৪ বলে ২১ করেন অক্ষর প্যাটেল, ১৪ বলে ২৩ রান করেন নর্তজি। বাকীদের কেউই স্পর্শ করতে পারেনি দুই অঙ্কের ঘর।

বেঙ্গালোরের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন বিজয় কুমার। মোহাম্মদ সিরাজ নেন দুটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২৩ওয়ার্নারদিল্লিবেঙ্গালোরমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখে নিরাপত্তা জোরদারে যেসব বিষয় নিষিদ্ধ

এপ্রিল ১, ২০২৬

টানা তৃতীয় বিশ্বকাপে থাকছে না ইতালি, টিকিট পেল ৫ দেশ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

সুইডেনে এক দশকে যেভাবে কমে গেলো হত্যাকাণ্ড

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে বেড়ে চলেছে গরম, বৃষ্টির সম্ভাবনা কম

এপ্রিল ১, ২০২৬

থিয়াগো-মার্টিনেল্লির শেষ মুহূর্তের গোলে জিতল ব্রাজিল

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT