চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হায়দরাবাদকে হারিয়ে টেবিলের শীর্ষে লক্ষ্ণৌ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৫ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএলে দ্বিতীয় জয় পেয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এই জয়ে টেবিলের শীর্ষ স্থান নিজেদের করে নিয়েছে লোকেশ রাহুলের দল।

শুক্রবার টস জিতে আগে ব্যাটে নেমে লক্ষ্ণৌ বোলাদের তোপের শিকার হয় হায়দরাবাদ। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাঁড়ায় মাত্র ১২১ রান। জবাবে ব্যাটে নেমে ২৪ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে লক্ষ্ণৌ।

আসরে এই নিয়ে তিনটি ম্যাচ খেলেছে লোকেশ রাহুলরা। দিল্লি ক্যাপিট্যালসকে প্রথম ম্যাচে হারানো পর লড়াই করেও দ্বিতীয় ম্যাচে হারে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। তিন ম্যাচে দুই জয়ে টেবিলের শীর্ষে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

লক্ষ্ণৌতে আগে ব্যাটে নেমে তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় হায়দরাবাদ। এরপর স্বাগতিক বোলরদের তোপের মুখে রান তুলছিল ধীরগতিতে। ৫০ রানে পরপর দুই উইকেট হারায় সফরকারী দল। ৫৫ রানে ফেরেন চতুর্থ ব্যাটার।

হায়দরাবাদ ৫ম উইকেট হারায় ৮৪ রানে। ১৮.৩ ওভারে ১০৪ রানে ৬ষ্ঠ ব্যাটারকে হারায় লোকেশ রাহুলের দল। এরপর ১০৮ ও ১০৯ রানে আরও দুই উইকেট হারায় দলটি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে হায়দরাবাদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১২১ রান।

সফরকারী দলটির মাত্র চার ব্যাটারই স্পর্শ করতে পেরেছিলেন দুই অঙ্কের ঘর। আনমোলপ্রীত সিং করেছেন ২৬ বলে ৩১ রান। রাহুল ত্রিপাঠি ৪১ বলে করেন ৩৪ রান। ২৮ বলে ১৬ রান করেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া ১০ বলে ২১ রান করে অপরাজিত থাকেন উমরান মালিক।

Reneta

স্বাগতিকদের সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন কুনাল পান্ডে। অমিত মিশ্র নেন দুটি উইকেট।

জবাবে ব্যাটে নেমে শুরুটা দারুণ হলেও ৩৫ রানে প্রথম উইকেট হারায় লক্ষ্ণৌ। ৪৫ রানে ফেরেন দ্বিতীয় ব্যাটার। এরপর তৃতীয় উইকেট জুটিতে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে স্বাগতিক দল।

১০০ রানে তৃতীয় উইকেট হারানোর পর ১১৪ রানে আরও দুই উইকেট হারায় লোকেশ রাহুলের দল। শেষ অবধি ২৪ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় পয়ি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

স্বাগতিকদের হয়ে লোকেশ রাহুল করেছেন ৩১ বলে ৩৫ বল। কুনাল পান্ডে ২৩ বল খেলে করেন ৩৪ রান। সফরকারী দলটির হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন আদিল রশিদ। একটি করে নিয়েছেন ফজল হক ফারুকি, উমরান মালিক ও ভুবেনশ্বর কুমার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লক্ষ্ণৌলিড স্পোর্টসলোকেশ রাহুলহায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT