চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিদের ছোট সংগ্রহ টপকাতে ব্যর্থ রাহুলের লক্ষ্ণৌ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ পূর্বাহ্ণ ০২, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খুব বেশি একটা সংগ্রহ দাঁড় করাতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। তবে ছোট সংগ্রহ নিয়েই প্রতিরোধ গড়েছে বিরাট কোহলিদের দল। বোলারদের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ১৮ রানে হারিয়েছে লোকেশ রাহুলদের। 

লক্ষ্ণৌতে টস জিতে ব্যাটে নেমে স্বাগতিক বোলারদের দাপুটে বোলিংয়ে ৯ উইকেটে ১২৬ রান সংগ্রহ করে বেঙ্গালোর। জবাবে ব্যাটে নেমে অতিথি বোলাদের তোপে মুখে ছোট সংগ্রহ টপকাতে পড়ে ব্যর্থ হয় সুপার জায়ান্টসরা। ১০৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। এ নিয়ে ৯ ম্যাচে ৫ জয়ে টেবিলের পাঁচে আসল বেঙ্গালোর। সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে তিনে লক্ষ্ণৌ।

আগে ব্যাটে শুরুটা দুর্দান্ত হয়েছিল বেঙ্গালোরের। প্রথম উইকেট জুটিতে আসে ৬২ রান। ৩০ বলে ৩১ রান করেন অতিথি দলের অধিনায়ক। এরপর ধস নামে সফরকারীদের ব্যাটিং লাইনআপে। ১০৯ রানে পেপ ডু প্লেসিস ফেরার আগে আউট হন আরও ৪ ব্যাটার। ৪০ বলে ৪৪ করেন প্লেসিস। এরপর আর কেউ দাঁড়াতে পারেননি স্বাগতিক বোলারদের সামনে। শেষ অবধি ৯ উইকেটে ১২৬ রানের সংগ্রহ পায় বেঙ্গালোর।

লক্ষ্ণৌর হয়ে তিনটি উইকেট নিয়েছেন নাভীন উল হক। রবি বিশ্নুই ও অমিত মিশ্রা নেন দুটি করে উইকেট, গৌতম নেন একটি।

জবাবে ব্যাটে নেমে শুরুতেই ধস নামে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপে। চ্যালেঞ্জার্স বোলারদের তোপে একের পর এক উইকেট হারাতে থাকে লোকেশ রাহুলের দল। মাত্র ৩৮ রানেই ফেরেন পাঁচ ব্যাটার। কুনাল পান্ডে ছাড়া কেউ পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে। ১১ বলে ১৪ রান করেন তিনি। ৬৫ রানে মার্কোস স্টোনিস ফেরার পর ৬৬ ফেরেন গৌতম। ১৩ বলে ২৩ রান করেন গৌতম। স্টোনিস করেছেন ১৯ বলে ১৩।

এরপর ধারাবাহিক ভাবেই উইকেট হারাতে থাকে লক্ষ্ণৌ। শেষের দিকে নাভীন উল হক ও অমিত মিশ্রা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারলেও ১০৮ রানে গুটিয়ে যায় ইনিংস। ১৩ বলে ১৩ রান করেন নাভীন, মিশ্রা করেছেন ৩০ বলে ১৯ রান।

Reneta

বেঙ্গালোর হয়ে দুটি করে উইকেট নিয়েছেন হ্যাজেলউড ও কার্ণ শর্মা। হারশাল প্যাটেল, হাসারাঙ্গা, ম্যাক্সওয়েল ও মোহাম্মদ সিরাজ নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩কোহলিবেঙ্গালোররাহুললক্ষ্ণৌলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT