ক্রিকেট

লিটনের অভিষেক, মোস্তাফিজ নেই

লিটন দাস বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটন দাস বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান, লিটনের অভিষেকের ছবি, মোস্তাফিজ নেই।. Channel i News – চ্যানেল আই নিউজ

অবশেষে আইপিএলে অভিষেক হলো লিটন কুমার দাসের। কলকাতা নাইট রাইডার্স ওপেনারদের টানা ব্যর্থতার পর দিল্লির বিপক্ষে একাদশে জায়গা পেলেন বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার। আফগান উইকেটরক্ষক গুরবাজের পরিবর্তে দলে নেয়া হয়েছে বাংলাদেশি ওপেনারকে। অন্যদিকে দিল্লির একাদশে রাখা হয়নি বাংলাদেশি ফাস্টবোলার মোস্তাফিজকে। টানা দুই ম্যাচে বল হাতে সফল হতে না পারায় বাদ দেয়া হয়েছে তাকে।

আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। বৃষ্টির কারণে টস হতে বিলম্ব হয়েছে খানিকটা। টসে হেরে আগে ব্যাট করছে কলকাতা। আসরে ৫ ম্যাচে দুই জয়ে টেবিলের আটে অবস্থান নিতিশ রানাদের। অন্যদিকে ৫ ম্যাচের সবকটি হেরে টেবিলের দশে দিল্লি।

কলকাতার একাদশে বিদেশি খেলোয়াড়দের মধ্যে লিটনের পাশাপাশি জায়গা পেয়েছেন জেসন রয়ও। বাদ পড়েছেন ফার্গুসন। রয়েছেন রাসেল ও নারিন। দিল্লির একাদশে মোস্তাফিজের পরিবর্তে বিদেশি খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন পিলিপ সল্ট।

বিষয়:আইপিএল-২০২৩ কলকাতা দিল্লি লিটন দাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…