ক্রিকেট

লিটনকে বাইরে রেখে ফিল্ডিংয়ে কলকাতা

কলকাতা দলের ক্রিকেটার লিটন outside fielding during match. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতা দলের ক্রিকেটার লিটন মাঠের বাইরে ফিল্ডিংয়ে থাকাকালীন ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে কলকাতার একাদশে জায়গা হয়নি লিটন কুমার দাসের। বাংলাদেশি উইকেটরক্ষক-ব্যাটারকে বাইরে রেখে টস জিতে চেন্নাইকে ব্যাটে পাঠিয়েছে নিতিশ রানার দল। লিটনের পরিবর্তে একাদশে নেয়া হয়েছে নারায়ণ জগাদীশেনকে।

আগের ম্যাচে দিল্লির বিপক্ষে কলকাতার একাদশে ছিলেন লিটন। আফগান উইকেটরক্ষক গুরবাজের পরিবর্তে নেয়া হয়েছিল তাকে। আইপিএল অভিষেক রাঙাতে পারেননি বাংলাদেশি ওপেনার। ৪ বলে ৪ করেন ফিরেছিলেন সাজঘরে। চেন্নাইয়ের বিপক্ষে লিটন একাদশে না থাকলেও রাখা হয়েছে বদলি খেলোয়াড়ের তালিকায়।

আসরে নিজেদের সপ্তম ম্যাচে চেন্নাইয়ের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ৬ ম্যাচে দুই জয়ে টেবিলের আটে অবস্থান নিতিশ রানাদের। অন্যদিকে ৬ ম্যাচে ৪ জয়ে তিনে চেন্নাই।

কলকাতার একাদশে বিদেশি খেলোয়াড়দের মধ্যে জায়গা পেয়েছেন জেসন রয়, ডেভিড ওয়াইজ, রাসেল ও নারিন।

বিষয়:আইপিএল-২০২৩ কলকাতা চেন্নাই লিটন দাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…