চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজরাটের সেরা দুইয়ে থাকা নিশ্চিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ পূর্বাহ্ণ ১৬, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

শুভমন গিলের সেঞ্চুরিতে ভর করে সানরাইজার্স হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়েছে আগেই প্লে-অফে খেলা নিশ্চিত করা গুজরাট টাইটান্স। জয়ে দলটি পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থেকে লিগপর্ব শেষ করা নিশ্চিত করেছে।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাট ১৩ ম্যাচে তুলেছে ১৮ পয়েন্ট। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে চেন্নাই সুপার কিংস। মুম্বাই ইন্ডিয়ান্স ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং ১৩ পয়েন্ট নিয়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস চতুর্থ স্থানে রয়েছে।

সোমবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামা গুজরাট ৯ উইকেটে ১৮৮ রান করে। জবাবে হায়দরাবাদ ৯ উইকেটে ১৫৪ রান জমা করতে পারে।

গুজরাট রানের খাতা খোলার আগেই হারায় প্রথম উইকেট। ভূবনেশ্বর কুমারের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ঋদ্ধিমান সাহা।

দ্বিতীয় উইকেটে সাই সুদর্শনকে নিয়ে ১৪৭ রান যোগ করেন বাইশ গজে ঝড় তোলা শুভমন গিল। ৩৬ বলে ৬ চার ও এক ছক্কায় ৪৭ রান করা সুদর্শন আউট হলে জুটি ভাঙে। সেখান থেকে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে গুজরাট। ৪১ রান যোগ করতে হারিয়ে ফেলে ৮ উইকেট।

মাঝে একাই লড়ে যাওয়া গিল তুলে নেন সেঞ্চুরি। ভূবনেশ্বরের শিকার হওয়ার আগে ৫৮ বলে ১৩ চার ও এক ছক্কায় ১০১ রানের চমৎকার ইনিংস খেলেন।

Reneta

গিল ও সুদর্শন ছাড়া আর কোনো ব্যাটার ব্যক্তিগত রান দুই অঙ্কের ঘরে নিতে পারেননি। তিন ব্যাটার শূন্য রানে মাঠ ছাড়েন।

অরেঞ্জ আর্মিদের হয়ে ভূবনেশ্বর ৩০ রানে তুলে নেন ৫ উইকেট। একটি করে উইকেট নেন মার্কো জানসেন, ফজলহক ফারুকি ও টি নটরাজন।

১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হায়দরাবাদ প্রতিপক্ষ বোলিং আক্রমণের সামনে শুরু থেকেই দিশেহারা হয়ে পড়ে। বোর্ডে ৫০ রান জমা করার আগে খুইয়ে বসে ৬ উইকেট। সপ্তম উইকেট পড়ার সময় রান ছিল ৫৯।

হায়দরাবাদের শোচনীয় হার যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখন অষ্টম উইকেটে ভূবনেশ্বরকে নিয়ে প্রতিরোধ গড়েন হেইনরিখ ক্ল্যাসেন। ব্যাট হাতে পাল্টা আক্রমণে গিয়ে একাই লড়ে তুলে নেন ফিফটি।

১৭তম ওভারের পঞ্চম বলে ক্ল্যাসেন ঝড় থামান মোহাম্মদ শামি। প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটার ৪৪ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৬৪ রান করে স্বদেশী ডেভিড মিলারের তালুবন্দি হন। ভেঙে যায় ৬৮ রানের অষ্টম উইকেট জুটি। রশিদ খানের হাতে ধরা পড়ে নবম ব্যাটার হিসেবে ক্রিজ ছাড়া ভূবনেশ্বর ২৬ বলে ৩ চারে করেন ২৭ রান।

গুজরাটের পক্ষে ২১ রান খরচায় ৪ উইকেট পান শামি। ২৮ রানে ৪ উইকেট নেন মোহিত শর্মা। এক উইকেট পকেটে পোরেন ইয়াশ দয়াল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩গুজরাটলিড স্পোর্টসহায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩ প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগপত্র গ্রহণ

জুলাই ৩০, ২০২৬

ভোলা-বরিশাল সেতুতে জাপানি বিনিয়োগ আনছে স্ট্যালিয়ন ক্যাপিটাল

জুলাই ৩০, ২০২৬

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬

‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন আরও জনবান্ধব হবে’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT