চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ পূর্বাহ্ণ ১৯, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

কার্লো আনচেলত্তি কোচের দায়িত্ব নেয়ার পর ব্রাজিল দলে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল নেইমারের। কথা চালাচালি আর জল কম ঘোলা হয়নি। অবশেষে সব জল্পনার অবসান। বিশ্বকাপে যাচ্ছেন নেইমার, খবরটি নিজ মুখেই জানালেন ইতালিয়ান কোচ আনচেলত্তি।

রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে সোমবার রাতে সংবাদ সম্মেলনে কোচ আনচেলত্তি যখন ২৬ জনের চূড়ান্ত তালিকা পড়লেন, সেখানে সবচেয়ে কাঙ্ক্ষিত নামটা নেইমারেরই ছিল। দীর্ঘ আড়াই বছর জাতীয় দলের বাইরে থাকার পর ফিরলেন ৩৪ বর্ষী তারকা, সেটিও সরাসরি বিশ্বকাপ দলে।

সেলেসাওদের ইতিহাস সর্বোচ্চ গোলদাতা নেইমার। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন। ২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর চোটে পড়ার পর আর বিখ্যাত হলুদ জার্সি গায়ে চাপাতে পারেননি। ২০২২ বিশ্বকাপের পর থেকে নেইমার সবমিলিয়ে ১১ বার চোটে পড়েছেন। ৮০৭ দিন মাঠের বাইরে থেকে সবমিলিয়ে ১১৪টি ম্যাচ মিস করেছেন।

আনচেলত্তি আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, পুরোপুরি ফিট ও ভালো ছন্দে থাকলেই কেবল বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার বিবেচনায় আসবেন নেইমার। বারবার উপেক্ষিত হওয়ার পর অবশেষে কোচের মন গলাতে পারলেন তিনি।

দলে বড় চমক রিয়াল মাদ্রিদ থেকে ধারে অলিম্পিক লিওতে গিয়ে দুর্দান্ত খেলা এন্দ্রিক ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা কাসেমিরো। বাদ পড়েছেন কাতার বিশ্বকাপে খেলা ২৫ বর্ষী ফরোয়ার্ড রদ্রিগো।

২০২৬ বিশ্বকাপে ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ফুটবল মহাযজ্ঞ শুরুর আগে পানামার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

Reneta

ব্রাজিল বিশ্বকাপ দল

কোচ: কার্লো আনচেলত্তি

গোলরক্ষক: অ্যালিসন, এডেরসন ও ওয়েভারটন।
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, দানিলো, লিও পেরেইরা, ব্রেমার, ইবানেজ, ওয়েসলি, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহেয়েস ও ডগলাস সান্তোস।
মিডফিল্ডার: ব্রুনো গুইমারায়েস, কাসেমিরো, দানিলো সান্তোস, ফ্যাবিনহো ও লুকাস পাকুয়েতা।
ফরোয়ার্ড: এন্দ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, ম্যাথিয়াস কুনহা, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, লুইজ হেনরিক, নেইমার ও রায়ান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলভিনিসিয়াসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন

মে ১৯, ২০২৬

বইয়ের নস্টালজিয়ায় ভর করে সিনেমায় ‘মাসুদ রানা’!

মে ১৯, ২০২৬

এই পৃথিবীর আরও বেশি জাভিয়ের বারদেম দরকার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া-চীন সম্পর্ক নজিরবিহীন উচ্চতায়: পুতিন

মে ১৯, ২০২৬

রোনালদোর ‘শেষ’ বিশ্বকাপের দলে যারা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT