চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাইকে হারিয়ে দুইয়ে গুজরাট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৭ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আহমেদাবাদে আগে ব্যাট করে বড় সংগ্রহ পায় গুজরাট। পরে নূর আহমেদ ও রশিদ খানের দাপুটে বোলিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৫৫ রানের জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার দল। টানা দ্বিতীয় জয়ে টেবিলের দুইয়ে এখন গুজরাট টাইটান্স।

টস জিতে গুজরাটকে আগে ব্যাটে পাঠায় মুম্বাই। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২০৭ রান সংগ্রহ করে গুজরাট টাইটান্স। জবাবে ব্যাটে নেমে ৯ উইকেটে ১৫২ রান করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। এ নিয়ে ৭ ম্যাচ ৫ জয়ে টেবিলের দুইয়ে গুজরাট। ৭ ম্যাচে ৪ হারে টেবিলের সাতে মুম্বাই।

আগে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি গুজরাটের। ১২ রানে হারায় প্রথম উইকেট। ঋদ্ধিমান সাহা আউট হন ৭ বলে ৪ করে। ৬.১ ওভারে দলীয় ৫০ রানে ফেরেন হার্দিক পান্ডিয়া। ১৪ বলে ১৩ রান করেন গুজরাট অধিনায়ক। ১১.১ ওভারে ৯১ রানে ফেরেন শুভমন গিল। ৩৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন এ ওপেনার। পরের ওভারেই দলীয় ১০১ রানে আউট হন বিজয় শঙ্কর। ১৬ বলে ১৯ রান করে।

পঞ্চম উইকেট জুটিতে ৭১ রান সংগ্রহ করেন অভিনব মনোহর ও ডেভিড মিলার। ১৮.১ ওভারে মনোহর ফেরেন ২১ বলে ৪২ রানের ইনিংস খেলে। ২০৫ রানে ফেরেন ডেভিড মিলার। ২২ বলে ৪৬ রান করে। শেষ অবধি ৬ উইকেটে ২০৭ রান করে গুজরাট।

মুম্বাইয়ের বোলাদের মাঝে দুটি উইকেট নিয়েছেন পিয়ূষ চাওলা। জেসন, রিলি ও কুমার কার্তিকেয়া নেন একটি করে উইকেট।

জবাবে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বাইয়েরও। দ্বিতীয় ওভারেই ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। ৭.৩ ওভারে দলীয় ৪৩ রানে ফেরেন ঈশান কিষাণ। ২১ বলে ১৩ রান করে। দুই বল পর ফেরেন তিলক ভার্মা। তিন বলে দুই রান করে। ১১তম ওভারে ৫৯ রানে আরও দুই উইকেট হারায় মুম্বাই। ক্যামেরুন গ্রিন (২৬ বলে ৩৩) ও টিম ডেভিড (০) ফেরেন নূর আহমেদের শিকার হয়ে।

Reneta

১৩তম ওভারের শেষ বলে ফেরেন সূর্যকুমার যাদব। ১২ বলে ২৩ রান করে। ১৭.১ ওভারে ১৩৫ রানে সপ্তম উইকেট হারায় মুম্বাই। চাওলা ফেরেন ১২ বলে ১৮ রান করে। দুই বল পর ফেরেন নেহাল ওয়াধেরা। ২১ বলে ৪০ রান করে যান।

১৯.৪ ওভারে ১৫২ রানে ফেরেন অর্জুন টেন্ডুলকার। ৯ বলে ১৩ রান করে। পরের দুই বলে কোনো রান করতে না পারায় ৯ উইকেটে ১৫২ রানে থামে মুম্বাইয়ের ইনিংস।

গুজরাটের হয়ে তিনটি উইকেট নিয়েছেন নূর আহমেদ। রশিদ খান ও মোহিত শর্মা নেন দুটি করে উইকেট। হার্দিক পান্ডিয়া নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩গুজরাটমুম্বাইরশিদরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT