চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইওআইয়ে বাংলাদেশের প্রথম স্বর্ণ জয়, তথ্যপ্রযুক্তি উপদেষ্টার অভিনন্দন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের প্রথম স্বর্ণ জয় উদযাপনরত তরুণ ক্রীড়াবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে (আইওআই) বাংলাদেশের পক্ষে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়ায় দেবজ্যোতি দাস সৌম্যসহ বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। শুক্রবার এক বার্তায় তিনি অভিনন্দন জানান।

৩৬তম আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড সেপ্টেম্বরের ১ তারিখ থেকে শুরু হয়ে চলবে ৮ তারিখ পর্যন্ত। প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হিসেবে সৌম্য এ পদক অর্জন করেছেন। রাজশাহীর শাহ মখদুম কলেজের শিক্ষার্থী জারিফ রহমান ব্রোঞ্জ জিতেছেন। মিশরের আলেকজান্দ্রিয়ার আরব অ্যাকাডেমি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেরিটাইম ট্রান্সপোর্টে বসেছে এবারের আসর।

অলিম্পিয়াডের এবারের পর্বে অংশ নিয়েছেন বাংলাদেশ দলের চার সদস্য। আছেন দেবজ্যোতি দাস সৌম্য, জারিফ রহমান, আকিব আজমাইন তূর্য ও দেশ আচার্য। দলনেতা হিসেবে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক এম সোহেল রহমান।

২০ বছরের কম বয়সী যারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি, তারা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। গত ২০ বছর ধরে বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে। এপর্যন্ত লাল-সবুজদের জেতা ৩২টি পদকের মধ্যে প্রথমবার ১টি স্বর্ণপদক এলো। বাংলাদেশের আছে ৬টি সিলভার, ২৪টি ব্রোঞ্জ এবং একটি অনারেবল মেনশন পদক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইওআইদেবজ্যোতি দাসনাহিদ ইসলামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাসানের ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে কোন পথে হাঁটছে বাংলাদেশ?

আগস্ট ৭, ২০২৬

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT