আদালত

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ১৪ সেপ্টেম্বর

গাড়ির নিচে পড়ে থাকা ব্যক্তি, পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: পুলিশের এপিসি থেকে ফেলে দেয়া হওয় শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিনকে

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের এপিসি থেকে ফেলে শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিনসহ ২২ জনকে হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

মঙ্গলবার (১২ আগস্ট) প্রসিকিউসনের সময় আবেদনের পর বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ প্রতিবেদন দাখিলের এই দিন ধার্য করেন।

আদালতে প্রসিকিউসন পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শুনানি করেন। এসময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। এদিকে, এই মামলার ১৫ আসামীর মধ্যে গ্রেফতার ৭ আসামী আজ ট্র‍্যাইব্যুনালে হাজির ছিলেন।

গত বছরের ১৮ জুলাই ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে যোগ দেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন। সেদিন দুপুরে পুলিশের গুলিতে তিনি নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়ামিনের নিথর দেহ পরে পুলিশের এপিসির ওপরে রাখা হয় এবং সেখান থেকে লাশটি ফেলে দেওয়া হয়।

বিষয়:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত প্রতিবেদন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…