চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে ভয়ভীতি দেখানো হচ্ছে: রুহুল কবির রিজভী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়োতে অনেককে ভয়ভীতি দেখিয়ে জোর করে  ভোটকেন্দ্রে নেওয়ার চেষ্টা হচ্ছে। এজন্যভোটারদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। গোটা দেশকে নরকে পরিণত করা হয়েছে। পুরো বাংলাদেশকে জেলখানা বানানো হয়েছে। জেলের ভিতরে যাদের নিক্ষেপ করা হয়েছে তাদের তিলে তিলে নির্যাতন করে হত্যা করা হচ্ছে। 

তিনি সোমবার ২৫ ডিসেম্বর এক ভার্চুয়াল সম্মেলনে এই কথা বলেন।

তিনি বলেন, একদিকে নৌকার প্রার্থীরা হুমকি দিচ্ছেন ভোট কেন্দ্রে না গেলে বাড়ি ছাড়া করা হবে, অন্যদিকে নির্বাচন কমিশনাররা জেল জরিমানার হুমকি দিচ্ছে।

তিনি আরও বলেন, ইসি আনিছুর রহমানের হুমকি দেখে মনে হচ্ছে তিনি অস্তিত্ব ভুলে আওয়ামী সেবার দাসত্ব করছেন। প্রতিদিন গণভবন থেকে আসা ফরমান ঘোষণা করছেন। বিএনপিকে শায়েস্তা করার হুমকি দিচ্ছেন তারা। তাদের জেনে রাখা উচিত, ভোট দেওয়া যেমন মানুষের অধিকার তেমনি ভোট না দেওয়া মানুষের মৌলিক অধিকার। ভোট দেওয়ার জন্য কাউকে বাধ্য করা যাবে না। কিন্তু ভোট দিতে না গেলে নাগরিকদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

রিজভী বলেন, আনিছুরের মত আওয়ামী দাসদের বলে রাখি, অবৈধ নির্বাচনকে না বলার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। আপনি বাধা দেবার কে? ভোটারদের জোর করে কেন্দ্রে নিয়ে যাওয়া যে কত বড় অপরাধ তা আপনি জানেন না? তিনি বলেন, গত ১৫ বছর জনগণ ভোট দিতে পারেনি তার প্রতিকারে কোন আইন করেছেন ?

রিজভী আরও বলেন, আপনাদের মতো দুই দিনের দলদাসদের রক্তচক্ষু দেখার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। এই একদলীয় ভোট জনগণ প্রত্যাখান করেছে। যত ভয়ভীতি-কেরামতি যাই করেন ভোট কেন্দ্রে কোন ভোটার পাবেন না। এই ফলাফল ঘোষণার নির্বাচনের বিরুদ্ধে সারা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT