চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা তৃতীয় শিরোপার অপেক্ষায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। এবারের আসরে চ্যাম্পিয়ন হলে লাল-সবুজের দল হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বাদ পাবে।

মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ফাইনাল শেষে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

কাবাডির বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ পাঁচ নম্বরে অবস্থান করছে। ১৬তম স্থানে আছে চাইনিজ তাইপে।

প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে তুহিন তরফদারের দল। বাংলাদেশ ফাইনালিস্ট হওয়ায় ২০২৪ সালে হতে যাওয়া কাবাডি বিশ্বকাপের টিকিট পেয়েছে।

আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন আগেই নিয়ে রেখেছিল সিদ্ধান্ত। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টকে এশিয়া অঞ্চলের কোয়ালিফায়ার হিসেবেও গণ্য করা হবে। অংশ নিতে চলা এশিয়ার দেশগুলোর মধ্যে সেরা দুটি দল সরাসরি ২০২৪ কাবাডি বিশ্বকাপে খেলবে। যার প্রেক্ষিতে ফাইনালে যাওয়া এশিয়ার দুই দল বাংলাদেশ ও চাইনিজ তাইপে আগামী বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে।

টুর্নামেন্টের এ-গ্রুপে পোল্যান্ডকে ৫০-২২, আর্জেন্টিনাকে ৭২-২৩, নেপালকে ৪০-২৪, ইংল্যান্ডকে ৫৫-২৭ এবং ইরাককে ৪৯-৩৩ পয়েন্টে হারিয়ে সর্বাধিক ১০ পয়েন্ট নিয়ে এ-গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে টানা দুইবারের শিরোপাধারী বাংলাদেশ। এরপর
প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্টে হারিয়ে ফাইনালে পা রাখে।

Reneta

অন্যদিকে, বি-গ্রুপে কেনিয়াকে ৪৫-৪০, ইন্দোনেশিয়াকে ৩৮-২২, থাইল্যান্ডকে ৪০-২৮ এবং মালয়েশিয়াকে ৭৯-৩৪ পয়েন্টে হারায় চাইনিজ তাইপে। আট পয়েন্ট নিয়ে বি-গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে তারা সেমিফাইনালে খেলা নিশ্চিত করে। তবে গ্রুপ পর্বে দলটি শ্রীলঙ্কার কাছে ৪১-৩৯ পয়েন্টে হেরেছিল। দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইরাককে ৫২-৪৪ পয়েন্টে হারিয়ে প্রথমবার টুর্নামেন্টে খেলতে এসেই ফাইনাল নিশ্চিত করে চাইনিজ তাইপে।

ফাইনালের আগের দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টাইগার অধিনায়ক তুহিন তরফদার বলেন, ‘বঙ্গবন্ধু কাপ আগের দুইটা আমরা ঘরে তুলেছি। তৃতীয়টা ঘরের তোলার পথে এগিয়ে গিয়েছি। বাংলাদেশের যে যেখান থেকে আমাদের খেলা দেখছেন সবাই দোয়া করবেন; যেন আমরা তৃতীয় আসরেও চ্যাম্পিয়ন হতে পারি এবং ট্রফিটা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করতে পারি।’

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পেরে খুশি তুহিন আরও বলেন,‘আল্লাহর দরবারে শোকরিয়া আমরা ফাইনালে ওঠার মধ্য দিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করেছি। খুব ভালো লাগছে। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। বিশ্বকাপে কাবাডি দল থাকবে না- এটা বেমানান হয়ে যায়। আমরা এটা অর্জন করতে পেরে খুশি।’

দলের দুই তরুণ ও গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাসেল এবং রোমান ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে ইনজুরিতে পড়েন। সম্পূর্ণ সুস্থ না হয়েও সেমিফাইনালে থাইদের বিপক্ষে তারা খেলেন। ইনজুরি আক্রান্ত খেলোয়াড় এবং তাদের দুর্বল পারফরম্যান্সের কারণে থাইল্যান্ডের বিপক্ষে শেষ চারের ম্যাচে শুরুতে কিছুটা ঝামেলায় পড়তে হয়েছিল দলকে। বিষয়টি অস্বীকার করেননি তুহিন।

‘আমাদের দুজন খেলোয়াড় ইনজুরিতে আছে। তাদেরকে নিয়ে আজকের ম্যাচ সাজানো হয়েছে। তারা একটু দুর্বল পারফরম্যান্স করেছেন। পরিকল্পনা বাস্তবায়নে তাই একটু সময় লেগেছে আজকের ম্যাচে। তাছাড়া থাইল্যান্ড ভালো দল। তাদের বিরুদ্ধে গুছিয়ে নিতে একটু সময় লেগেছে।’

তবে ফাইনাল ম্যাচের আগে রাসেল, রোমানকে ফিট হিসেবে দলে পাবেন এবং তাদের দলে রেখেই পরিকল্পনা সাজাবেন বলে মন্তব্য করেন তুহিন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাবাডিচাইনিজ তাইপেতুহিনফাইনালবাংলাদেশবাংলাদেশ কাবাডি ফেডারেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এনসিপি-বিএনপি উত্তেজনায় চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা

মে ১৮, ২০২৬

আনচেলত্তির ডাক মিলবে, নাকি ব্রাজিলের ‘সমর্থক’ হয়ে থাকবেন নেইমার?

মে ১৮, ২০২৬

ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে মেডিকেল ও ডেন্টাল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নের্তৃবৃন্দের শোক

মে ১৮, ২০২৬

৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT