সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মেডিকেল ও ডেন্টাল কলেজসমূহের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ।
রোববার (১৭ মে) এ বিবৃতিতে তারা এ শোক প্রকাশ করেন তারা।
বিবৃতিতে তারা জানান, “মহান আল্লাহ তায়ালা উনাকে বেহেস্ত নসিব করুন ও উনার পরিবারের সদস্যদের এই শোক সহ্যের শক্তি দান করুন। সর্বশক্তিমান আল্লাহ তায়ালা, মরহুমের স্বজনদেরকে এই শোক সইবার ধৈর্য দান করুন এবং মহান আল্লাহ তায়ালা যেন তাকে শহীদী মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করেন- আমিন।”
উল্লেখ্য, গত শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২ টার সময় সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যু হয়।








