চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম

সাঈদ পান্থ সাঈদ পান্থ
২:৪২ অপরাহ্ণ ১৪, মে ২০২৫
বরিশাল, শিক্ষা
A A
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শীর্ষপদে বড় ধরনের পরিবর্তন এসেছে। উপাচার্য অধ্যাপক ড. সুচিতা শরমিনকে পদ থেকে অব্যাহতি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও ক্যামিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একইসঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. গোলাম রাব্বানী ও ট্রেজারার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফসসাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। অব্যাহতিপ্রাপ্ত তিনজন শিক্ষক নিজ নিজ মূলপদে যোগদান করবেন।

Banglabid

এই রদবদলের পেছনে রয়েছে শিক্ষার্থীদের টানা ২৮ দিনের আন্দোলন। প্রথমে ২২ দফা, পরে ৪ দফা এবং শেষপর্যন্ত উপাচার্য অপসারণের একদফা দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবনে তালা লাগানো হয় এবং একাডেমিক কার্যক্রম স্থগিত হয়ে যায়।

চূড়ান্ত পর্যায়ে সোমবার রাতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করলে পাঁচজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরদিন মঙ্গলবার বিকেলে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা, ফলে সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। রাত ৯টায় অবরোধ প্রত্যাহারের কিছু সময় পরেই উপাচার্য ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের অব্যাহতির খবর আসে।

এরপরই বিশ্ববিদ্যালয়জুড়ে আনন্দ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা জানান, “দীর্ঘ আন্দোলনের ফল মিলেছে। আমরা ভিসি, প্রোভিসি ও ট্রেজারার অপসারণের দাবি জানিয়েছিলাম, সরকার তা মেনে নিয়েছে। অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে ড. মোহাম্মদ তৌফিক আলমের নিয়োগ আমাদের আশা জাগায়।”

Reneta

নতুন প্রশাসনের অধীনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপাচার্যবরিশাল বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নালা খুঁড়তে গিয়ে ৯৮ কোটি টাকার স্বর্ণ পেল ১৮ বছরের তরুণ!

আগস্ট ১৬, ২০২৬

‘সমালোচনা পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, খেলোয়াড়রা এসব নিয়ে ভাবে না’

আগস্ট ১৬, ২০২৬

অস্ট্রেলিয়া ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের জয় নিয়ে কী বলছে

আগস্ট ১৬, ২০২৬

মডেল ও অভিনেত্রী রিধির মৃত্যুর নেপথ্যে কী, ঘনিষ্ঠ বন্ধু কারাগারে

আগস্ট ১৬, ২০২৬

১৫ আগস্টের আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT