অন্তর্বর্তী সরকার, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব নেয়ার কথা বলা হলেও গুরুতর আহত ও গুলিবিদ্ধ অনেকে চিকিৎসা পাননি বলে অভিযোগ করেছেন তাদের স্বজনরা। অবিলম্বে প্রত্যেক রোগীর সার্বিক অবস্থা চিহ্নিত করে সুচিকিৎসায় দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে লড়াকু চব্বিশ নামে সংগঠন। সারাদেশে আহতদের তালিকা প্রকাশসহ ১৫ দফা দাবি জানিয়েছে তারা।







