রাজনীতি

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে: রিজভী

নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা কী মহাপাপ?

রিজভী বক্তৃতা দিচ্ছেন, রাজনৈতিক আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে, রিজভী বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‘অর্ন্তবর্তী সরকার হবে নিরপেক্ষ’ উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অর্ন্তবর্তী সরকার একটি দলকে সমর্থন দিচ্ছে। এছাড়াও নির্বাচন নিয়ে এই সরকার গড়িমসি করছে।

রোববার (৫ মে) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি প্রশ্ন রেখে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা এটা কী মহাপাপ? এছাড়া অর্ন্তবর্তী সরকার হবে নিরপেক্ষ, অথচ তারা একটি দলকে সমর্থন দিচ্ছে। কয়েকজন উপদেষ্টা বিতর্কিত ভূমিকা পালন করছেন।

এর আগে গতকাল শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে বৈঠককালে বিএনপির প্রতিনিধি দল একটি লিখিত বক্তব্য উপস্থাপন করেন। বক্তব্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে দলটি। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ প্রকাশেরও দাবি জানানো হয়।

বিষয়:অর্ন্তবর্তী সরকার আসন্ন নির্বাচন জাতীয় নির্বাচন নির্বাচনী রোডম্যাপ রিজভী রুহুল কবির রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…