দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে: রিজভী

রিজভীসহ অন্য নেতারা দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ ১১ জানুয়ারি শনিবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেছেন, নতুন করে শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর ঘটনায় চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর এতে সরকারের প্রতি জনগণের আস্থায় চির ধরতে পারে। ৫ টাকার জায়গায় ১৫ টাকা কর বসানো সরকারের ভুল নীতি। এতে সীমিত আয়ের মানুষ ভয়ঙ্কর চাপে পড়বে।
নবম-দশম শ্রেণির পৌরনীতি নতুন বইয়ে ভুল তথ্য তুলে ধরেছে উল্লেখ করে এই নেতা বলেন, ফ্যাসিবাদের পতনের পরও পাঠ্যবইয়ে পতিত আওয়ামী লীগকে হিরো আর বিএনপিকে হেয় প্রতিপন্ন করে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগের দোসররাই শেখ হাসিনার বয়ান লিপিবদ্ধ করেছে।






