চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারের সঙ্গে আর্জেন্টিনার মিল পেয়েছেন মার্টিনেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ১৭, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের সঙ্গে প্রথম লেগে জয়ের পর ফিরতি লেগেও ১-০তে জিতেছে ইন্টার মিলান। নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে সিমোন ইনজাঘির দল। ইন্টারের হয়ে জয়সূচক গোলটি করেছেন বিশ্বকাপজয়ী লৌতারো মার্টিনেজ। ফাইনালে উঠতে পেরে উচ্ছ্বসিত আর্জেন্টাইন ফরোয়ার্ড বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে মিল দেখছেন ইন্টার মিলানের। 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে এসি মিলানের বিপক্ষে ২-০তে জয় পেয়েছিল ইন্টার মিলান। সান সিরোতে ফিরতি লেগে জয়ের ফলে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে শিরোপার মঞ্চে গেছে ইন্টার। একই শহরের দু-ক্লাব হওয়ায় তাদের একই হোম ভেন্যু।

মিলান ডার্বিতে ইন্টারের জয়ের পর বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সঙ্গে তুলনা করেছেন মার্টিনেজ। বলেছেন, ‘আমি অনুভব করেছি, আমরা দুটি ম্যাচেই দুর্দান্ত খেলেছি। দলের একতা আমাদের অনুপ্রাণিত করেছে, যা বিশ্বকাপেও অনুভব করেছি। এটি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি একটি গোছালো দল থাকে, তখন ব্যাপারগুলো অনেক সহজ হয়। আমার মনে হয় ইন্টার এই মুহূর্তে যোগ্য দল।’

এর আগে ২০০৯-১০ মৌসুমে সর্বশেষ ফাইনাল খেলেছিল ইন্টার। সেবার বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জিতেছিল। দীর্ঘ সময় পর আবারও দলটির স্বপ্নপূরণের সুযোগ। বিশ্বকাপজয়ী মার্টিনেজেরও স্বপ্ন ইউরোপসেরার মুকুট পরার।

২৫ বর্ষী ফরোয়ার্ড বলেছেন, ‘এই খেলায় অনেক ইতিহাস ছিল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা স্বপ্ন। মৌসুমটি আমরা গোল দিয়ে শুরু করেছিলাম এবং আজকে আমরা গুরুত্বপূর্ণ সেই ফাইনালে পৌঁছেছি।’

এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চারবার এসি মিলানের বিপক্ষে জয় পেয়েছে ইন্টার মিলান। এর আগে ১৯৭৩-৭৪ মৌসুমে এমন সৌভাগ্য ইন্টারের হয়েছিল।

Reneta

আগামী ১০ জুন ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামের সেই ফাইনালে ইন্টারের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ অথবা ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ কে হচ্ছে তা নিশ্চিত হবে বুধবার রাতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিলানউয়েফা চ্যাম্পিয়নস লিগএসি মিলানচ্যাম্পিয়ন্স লিগমার্টিনেজলিড স্পোর্টসলুকাকু
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদায় ক্রীড়া ব্যক্তিত্ব আবদুস সাদেক: মাঠ থেকে সংগঠক, সবখানেই রেখে গেছেন সাফল্যের স্বাক্ষর

জুন ২০, ২০২৬

যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ

জুন ২০, ২০২৬

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

জুন ২০, ২০২৬

টাঙ্গাইলে ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মৃত্যু

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা, পুলিশকে সতর্ক রাখা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT