চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারের বার্সার বিপক্ষে পাত্তাই পেল না মিয়ামি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

মৌসুম শুরুর আগে হাতে আছে বেশ সময়। দলের কোথায় ঘাটতি, উন্নতিই বা কোথায় করতে হবে- এসব পরখ করে নেওয়ার বড় সুযোগ ছিল ইন্টার মিয়ামির বিপক্ষে বন্ধুত্বপূর্ণ ম্যাচ। তাতে লেটার মার্ক তুলেছে বার্সেলোনা। ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে মিয়ামিকে।

নিয়মিত কোচ জাভি হার্নান্দেজ দলের সাথে যোগ দিতে পারেননি ভিসা জটিলতায়। দালের দায়িত্বভার অর্পিত হয় সহকারী কোচ জাভির বড় ভাই অস্কার হার্নান্দেজের উপর। এক ম্যাচের জন্য দায়িত্ব পেলেও মুনশিয়ানা দেখিয়েছেন তিনি। তার অধীনে মিয়ামিকে কোনো সুযোগই দেয়নি শিষ্যরা।

মিয়ামির ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক বার্সাকে দেখা গেছে এদিন। তবে শুরুতে বার্সার আক্রমণ বেশ সামাল দিচ্ছিল নেভিলের শিষ্যরা। তবে খুব বেশি সময় বার্সা সমর্থকদের অপেক্ষায় রাখেননি অস্কার শিষ্যরা। ১৯ মিনিটে দলকে এগিয়ে নিয়ে যায় পিয়েরে-এমেরিক অবামেয়াং।

এ ম্যাচেই বার্সার হয়ে অভিষেক হয় ব্রাজিলিয়ান তারকা রাফিনহার। ২৫ মিনিটে দলকে এগিয়ে নিয়ে নিজের পদচিহ্ন রাখেন ২৫ বর্ষী উইঙ্গার। বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৪১ মিনিটে গোল করে দলকে শক্ত অবস্থানে রেখে যান আনসু ফাঁতি।

দ্বিতীয়ার্ধে নামার পারও আক্রমণের ধারা বজায় রেখেছে বার্সা। সাফল্যও মিলেছে তাতে। ম্যাচের ৫৫ মিনিটে ব্যবধান ৪-০ করেন ১৭ বর্ষী গ্যাভি। ৬৯ ও ৭০ মিনিটে আরও দুই গোল করেন মেমফিস ডিপাই ও উসমানে ডেম্বেলে। তাতে কোমর ভেঙে যায় মিয়ামির। এরপর বাকি সময় দলের প্রায় সব ফুটবলার রক্ষণ সামলাতে নিচে নেমে আসেন। তাতে সাফল্য মিলেছে হজম করতে হয়নি আর কোনো গোল। তবে তার আগেই ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে মিয়ামি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবামেয়াংঅস্কারইন্টার মিয়ামিগ্যাভিজাভিবার্সারাফিনহালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন হামলায় তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

জুলাই ২২, ২০২৬
বৃষ্টির মধ্যে ফুলের ঝোপের দৃশ্য, ঝরঝর বৃষ্টি পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে দফায় দফায় বৃষ্টির আভাস

জুলাই ২২, ২০২৬

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT