রাজনীতি

বিচারপতিকে গোয়েন্দা প্রধানের তরবারি উপহার দেওয়া নজিরবিহীন: রিজভী

বিচারপতিকে তরবারি উপহার দেওয়া হয়েছে, জনসমাগমের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারপতিকে তরবারি উপহার দেওয়া হয়েছে, জনসমাগমের মধ্যে একটি অনুষ্ঠানে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, মহানগর গোয়েন্দা প্রধানের বিচারপতিকে তরবারি উপহার দেওয়া নজিরবিহীন। ওই তরবারির লাইসেন্স আছে কিনা তাও জানি না আমরা।

তিনি আজ সোমবার ২ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যােগে আয়োজিত কৃষক সমাবেশে এই কথা বলেন।

তিনি বলেন, গোয়েন্দা প্রধান যখন বিচারপতিকে তরবারি উপহার দেয়, ছাত্রলীগ যখন বিচারপতিকে শুভেচ্ছা জানায় তখন আমার মনে হয় দেশ এক ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে। বিচার বিভাগ এখন গোপালগঞ্জের আওয়ামী লীগের কার্যালয়ে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, আইনমন্ত্রী যা বলেন তা শেখ হাসিনার কথা। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেন সেটাও শেখ হাসিনার কথা। বিচারকদের সিদ্ধান্তও শেখ হাসিনার সিদ্ধান্ত। পুলিশ কমিশনার যে বক্তব্য দেন তাও শেখ হাসিনার বক্তব্য। এক ব্যক্তির কথায় সব চলছে।

রহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের নির্মম কষাঘাতে আজ বাংলাদেশের মানুষ আর হাসে না। তারা নিরবে কাঁদে। তারা প্রকাশ্যে কাঁদে শেখ হাসিনার দুঃশাসনে।

বিষয়:বিএনপি রুহুল কবির রিজভি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…