চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নির্বাচনে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ গুরুতর অন্যায়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
নির্বাচনে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের স্থানীয় ও জাতীয় নির্বাচনে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ গুরুতর অন্যায়, যা শাস্তিযোগ্য অপরাধ। তাদের এমন অপকর্ম বন্ধ হওয়া দরকার। এসব বন্ধ করতে যথাসাধ্য চেষ্টা থাকবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে এই বিটে কর্মরত সাংবাদিকদের মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিং (ইভিএম) ব্যবহারে রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন। ইভিএম ত্রুটিপূর্ণ ও দুর্বল যন্ত্র। অনেক দেশ ইভিএম থেকে বের হয়ে আসছে। আমরা শুধু আগামী নির্বাচনের কথা ভাবছি না। নির্বাচন ব্যবস্থা যেন কার্যকর হয় সেদিকে দৃষ্টি রেখেই আমরা কাজ করছি। কোনো বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এখানে বসিনি।

Banglabid

এ সময় তিনি জানান, এরইমধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ২১টি সভা হয়েছে। আইন-বিধিমালাগুলো পর্যালোচনা করা হচ্ছে। সেই পর্যালোচনার নিরিখে প্রস্তাবনা দেয়া হবে। অনলাইনের মাধ্যমে অনেক মতামত পাওয়া গেছে। সবার মতামত নিয়েই প্রস্তাবনা তৈরি করা হবে।

বদিউল আলম মজুমদার আরও বলেন, রাজনীতি এখন জনকল্যাণ নয়, ব্যবসায় পরিণত হয়েছে। মনোনয়ন বাণিজ্য চরম আকার ধারণ করেছে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হোক তা কমিশন চায় না। সেভাবেই প্রস্তাবনা দেয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. বদিউল আলম মজুমদারনির্বাচন ব্যবস্থা সংস্কারনির্বাচনে হস্তক্ষেপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনির দুর্দান্ত গোলে প্রথমার্ধে সমতায় বাংলাদেশ

পরবর্তী

সংঘাতময় মণিপুরে বাড়ছে লাশ, সাত জেলায় ইন্টারনেট বন্ধ

পরবর্তী
মণিপুরে সংঘর্ষের সময় সড়ক অবরোধে আগুন জ্বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংঘাতময় মণিপুরে বাড়ছে লাশ, সাত জেলায় ইন্টারনেট বন্ধ

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া ক্রিকেটাররা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে হারিয়ে টি-টুয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT