বাংলাদেশ

ড্রোন-খেলনা বিমান উড়ানো নিয়ে সতর্কতামূলক বিশেষ নির্দেশনা

আকাশে উড়ন্ত ড্রোন, নিরাপত্তা ও সতর্কতার জন্য নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে উড়ন্ত ড্রোন, যা নিরাপত্তা ও সতর্কতার জন্য বিশেষ নির্দেশনা অনুসরণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ড্রোন, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিষ্টেম, রিমোট কন্ট্রোলড খেলনা বিমান ইত্যাদি উড়ানোর জন্য নির্দেশনা প্রদান করেছে কর্তৃপক্ষ। 

সোমবার (১৫ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণের জানমাল ও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে কোন ব্যক্তি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থাকে ড্রোন, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিষ্টেম, রিমোট কন্ট্রোলড খেলনা বিমান ইত্যাদি উড্ডয়নের ন্যূনতম ৪৫ দিন পূর্বে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ওয়েবসাইটে নির্দিষ্ট ফরম পূরণ করে পূর্বানুমতি গ্রহণ করতে হবে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে বিমান উড্ডয়নের নিরাপত্তার স্বার্থে সকলকে বিমান উড্ডয়ন এলাকার কাছে ঘুড়ি, ফানুস ও ড্রোন উড়ানো এবং লেজার রশ্মি ও হাইপাওয়ার টর্চ লাইট ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

বিষয়:আইএসপিআর ড্রোন বিমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…