চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুকে কাঁপন ধরাতে আসছে যে সিনেমা 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৩
বিনোদন
A A

দুনিয়াজুড়ে ভৌতিক সিনেমার দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজি। ২০১০ সালে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘ইনসিডিয়াস’ মুক্তির পরপরই ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলো। ভয়ঙ্কর সব দৃশ্য আর শ্বাসরুদ্ধকর গল্পের মধ্য দিয়ে দর্শকদের বুকে রীতিমত কাঁপন ধরিয়ে দেয় ছবিটি।

পাশাপাশি বক্স অফিসেও বেশ দাপট দেখিয়েছে। এরপর একে একে পর্দায় এসেছে তিনটি সিক্যুয়েল। প্রতিবারই দর্শকদের ভয়ের মাত্রা বাড়িয়ে ভৌতিক সিনেমার তালিকায় অন্যতম এক ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ‘ইনসিডিয়াস’। সবশেষ ছবি ‘ইনসিডিয়াস: দ্য লাস্ট কি’ মুক্তি পেয়েছিলো ২০১৮ সালে। পাঁচ বছরের মাথায় এবার পর্দায় এসেছে ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম চলচ্চিত্র। এবারের ছবি ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’।

বাংলাদেশের দর্শকদের মধ্যে যারা এ ছবির জন্য অপেক্ষা করছিলেন তারা প্রস্তুতি নিয়ে নিতে পারেন। শুক্রবার (৪ আগস্ট) স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’ জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম চলচ্চিত্র। প্রথম দুই ছবি ‘ইনসিডিয়াস’ এবং ‘ইনসিডিয়াস: চ্যাপ্টার ২’-এর সরাসরি সিক্যুয়েল এটি। চিত্রনাট্য লিখেছেন স্কট টিমস। পরিচালনা করেছেন প্যাট্রিক উইলসন। প্রযোজক হিসেবে রয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মূল লেখক হানেল, জেসন ব্লম, জেমস ওয়ান এবং ওরেন পেলি। অভিনয় করেছেন টাই সিম্পকিন্স, প্যাট্রিক উইলসন, হিয়াম আব্বাস, সিনক্লেয়ার ড্যানিয়েল, অ্যান্ড্রু অ্যাস্টর এবং রোজ বাইর্ন।

গত মাসে ছবির ট্রেলার প্রকাশের পর দর্শকদের বেশ কৌতূহল দেখা যায়। ল্যামবার্ট পরিবারের ভুতুড়ে গল্পের উপসংহারের আভাস দেয় ট্রেলারটি। দশ বছর পেরিয়ে গেছে এবং ডাল্টন (সিম্পকিন্স) এখন কলেজের ছাত্র। কিন্তু ল্যামবার্ট পরিবারের কথা ভুলে যায়নি দ্য ফার্দার। বরং ভয়ানক উপস্থিতির মাধ্যমে নিরলস দুঃস্বপ্ন নিশ্চিত করেছে ল্যামবার্ট পরিবারের জন্য।

চূড়ান্ত ট্রেলারে আইকনিক লাল ঠোঁটের শয়তানের প্রত্যাবর্তন দেখায় যা এই সিরিজের মুল রহস্যঘেরা চরিত্র। অতীতের সেই দানবদের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে যারা ল্যামবার্ট পরিবারকে তাড়িত করে চলেছে। যতটুকু আভাস পাওয়া যায় তাতে বলতে দ্বিধা নেই যে, ভক্তদের জন্য একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা উপহার দিতে বদ্ধ পরিকর নির্মাতারা। আর দর্শকরাও নিশ্চয়ই আড়মোড় ভেঙ্গে প্রস্তুত হতে শুরু করেছেন সেই অভিজ্ঞতার জন্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্র্যাঞ্চাইজিভৌতিকভৌতিক সিনেমালিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সারা দেশে আবারও ভূমিকম্প

জুন ২২, ২০২৬

বিশ্বকাপে মার্টিনেজের জন্য ফিফার বিশেষ সম্মান

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ জেলায় বিজিবি মোতায়েন

জুন ২২, ২০২৬

মেসির থেকে শেখা খুবই কষ্টকর, বলছেন ম্যাক অ্যালিস্টার

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন: ববি হাজ্জাজ

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT