রাজনীতি

‘ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদের সাথে সরাসরি দেখা হবে’

ভার্চুয়াল সম্মেলনে বক্তা ও দর্শকরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বক্তা বড় পর্দায় বক্তব্য দিচ্ছেন, সম্মেলনে অংশগ্রহণকারী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদের সাথে সরাসরি দেখা হবে।

আজ রোববার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেছেন।

তারেক রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায়। আমাদের ঐক্যবদ্ধ থেকে মানুষের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী বছর রমজানের আগে নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে, এরপরেও অনেক চ্যালেঞ্জ আছে।

বাধাহীন ও মুক্তভাবে দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হয় রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। রাজশাহী মহানগরীর কেন্দ্রীয় ঈদগা মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

বিষয়:তারেক রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…