রাজধানীতে শুরু হয়েছে ‘ইনোভেশন স্পার্ক ১.০’। বাইসিসের উদ্যোগে এই বিজ্ঞান–প্রযুক্তি কার্যক্রম, যেখানে অলিম্পিয়াড, কর্মশালা ও বুটক্যাম্পের আয়োজন রয়েছে। যা ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
বুধবার (১৯ নভেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইয়ুথ স্টেম ইনোভেশন ২০২৬-এর আন্তর্জাতিক পর্বের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। তারা ২৮ জানুয়ারি ২০২৬ থাইল্যান্ডে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন।
সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. ইউসুফ মাহবুবুল ইসলামসহ দেশি-বিদেশি অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইজিলিশ ইন্টারন্যাশনাল, সিঙ্গাপুর এর পরিচালক সোলাইমার্ন লেখেম; কো-অর্ডিনেটর থিওয়ারা চিতজুই ও টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন।
এ সময় সিঙ্গাপুরে ২০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য (ইমগো) ২০২৫-এর জাতীয় পর্ব উদ্বোধনের ঘোষণাও দেওয়া হয়।







