চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ ৪৮ বছর কারাভোগ করলেন নির্দোষ ব্যক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে ৭১ বছর বয়সী এক ব্যক্তিকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। তিনি কোনভাবে জড়িত না এমন এক হত্যা মামলায় দীর্ঘ ৪৮ বছর কারাগারে কাটানোর পর তাকে নির্দোষ ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দি ন্যাশনাল রেজিস্ট্রি অফ এক্সোনেরেশনস জানায়, গ্লিন সিমন্স নামের ওই ব্যক্তি ৪৮ বছর, এক মাস এবং ১৮ দিন কারাগারে কাটিয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এরআগে আর কোন বন্দীকে এতো দীর্ঘ সময় ধরে কারাগারে কাটাতে হয়নি। সিমন্স একজন কৃষ্ণাঙ্গ।

যুক্তরাষ্ট্রে সিমন্স এবং ডন রবার্ট নামের ২ জন ব্যক্তিকে একটি হত্যা মামলায় ১৯৭৫ সালে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। সাজা পাওয়ার ১ বছর আগে দেশটির ওকলাহোমার এডমন্ডে ডাকাতির সময় মদের দোকানের ৩০ বছর বয়সের এক কর্মী নিহত হওয়ার মামলায় তাদের দায়ী করে এ সাজা দেওয়া হয়েছিল। পরে তাদের সাজা কমিয়ে যাবজ্জবীবন কারাদণ্ড প্রদান করা হয়।

সিমন্স এবং রবার্টসকে কেবলমাত্র একজন কিশোরের সাক্ষ্যের ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ওই কিশোর সেখানে গুলিবিদ্ধ হওয়ার পর প্রাণে বেঁচে গিয়েছিলেন। অভিযুক্ত উভয় ব্যক্তিই তাদের বিচার চলাকালে দাবি করেছিলেন, মদের দোকানের ওই কর্মীকে হত্যা করার সময় তারা ওকলাহোমাতেই ছিলেন না।

সিমন্সের সাথে কারাদণ্ডপ্রাপ্ত আসামি রবার্টস ২০০৮ সালে জেল থেকে মুক্তি পান। দীর্ঘ সময় পর আদালতের শুনানিতে সিমন্সকে নির্দোষ ঘোষণা করা হয়।

সিমন্স সাংবাদিকদের বলেন, আজ এমন একটি দিন, যে দিনের জন্য আমরা দীর্ঘ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলাম। অবশেষে আমরা বলতে পারি আজ ন্যায় বিচার হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারাদণ্ডকারাভোগনির্দোষযাবজ্জবীবন
শেয়ারTweetPin

সর্বশেষ

২০ জুলাইয়ের মধ্যেই এসএসসির ফল প্রকাশ, জানালেন শিক্ষামন্ত্রী

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা

জুন ১৫, ২০২৬

কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আষাঢ়ের আগমনে আজ বর্ষার শুরু

জুন ১৫, ২০২৬

ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT